হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভাসানচর থেকে কক্সবাজার পালাতে গিয়ে রোহিঙ্গা নারীর মৃত্যু

ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

সোমবার, ২০ ডিসেম্বর ২০২১, ০৬:৪৫ পূর্বাহ্ন

ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্প থেকে দালালের মাধ্যমে কক্সবাজার পালাতে গিয়ে মেঘনা নদীর পাড়ে এক রোহিঙ্গা নারী অসুস্থ হয়ে মারা গেছেন। নিহতের নাম সেতারা বেগম। একইসাথে নিহতের মা নুর নাহারকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

রোববার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় নিহত সেতারা বেগমের (৩০) মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত সেতারা বেগম ভাসানচরের ৬৫ নম্বর ক্লাস্টারের ১০ নম্বর রুমের মৃত নুর মোহাম্মদের মেয়ে এবং আটক নুর নাহার একই ক্লাস্টারের নুর মোহাম্মদের স্ত্রী।

চর জব্বার থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম জানান, শনিবার ভোর রাতের দিকে ভাসানচর থেকে দালালের মাধ্যমে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পালিয়ে যেতে মাছ ধরার নৌকায় মেঘনা নদীতে পাড়ি জমায় মা নুর নাহার এবং মেয়ে সেতারা বেগম। সকালে দালালরা মা-মেয়েকে কক্সবাজার না নিয়ে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মেঘনা নদী পাড়ে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা সেখান থেকে তাদের উদ্ধার করে। এসময় সেতারা বেগম অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতাল নেওয়ার পথে সে মারা যায়।

পরিদর্শক (তদন্ত) আরও জানান, নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আটক নারীকে ভাসানচরে পাঠানোর প্রক্রিয়া চলছে।
যমুনা টিভি অনলাইন

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভাসানচর থেকে কক্সবাজার পালাতে গিয়ে রোহিঙ্গা নারীর মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভাসানচর থেকে কক্সবাজার পালাতে গিয়ে রোহিঙ্গা নারীর মৃত্যু

প্রতিবেদক: ডেস্ক নিউজ | প্রকাশিত: সোমবার, ২০ ডিসেম্বর ২০২১, ০৬:৪৫ পূর্বাহ্ন
Print Image
ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্প থেকে দালালের মাধ্যমে কক্সবাজার পালাতে গিয়ে মেঘনা নদীর পাড়ে এক রোহিঙ্গা নারী অসুস্থ হয়ে মারা গেছেন। নিহতের নাম সেতারা বেগম। একইসাথে নিহতের মা নুর নাহারকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। রোববার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় নিহত সেতারা বেগমের (৩০) মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত সেতারা বেগম ভাসানচরের ৬৫ নম্বর ক্লাস্টারের ১০ নম্বর রুমের মৃত নুর মোহাম্মদের মেয়ে এবং আটক নুর নাহার একই ক্লাস্টারের নুর মোহাম্মদের স্ত্রী। চর জব্বার থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম জানান, শনিবার ভোর রাতের দিকে ভাসানচর থেকে দালালের মাধ্যমে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পালিয়ে যেতে মাছ ধরার নৌকায় মেঘনা নদীতে পাড়ি জমায় মা নুর নাহার এবং মেয়ে সেতারা বেগম। সকালে দালালরা মা-মেয়েকে কক্সবাজার না নিয়ে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মেঘনা নদী পাড়ে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা সেখান থেকে তাদের উদ্ধার করে। এসময় সেতারা বেগম অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতাল নেওয়ার পথে সে মারা যায়। পরিদর্শক (তদন্ত) আরও জানান, নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আটক নারীকে ভাসানচরে পাঠানোর প্রক্রিয়া চলছে। যমুনা টিভি অনলাইন

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×