হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দুর্নীতি রোধে আইন ও সামাজিক প্রতিরোধ দুটিই প্রয়োজন : ইউএনও পান্না আক্তার

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের পাশাপাশি আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা গেলে দুর্নীতিবাজদের মধ্যে ভীতি সৃষ্টি হবে এবং একটি জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব বলে মন্তব্য করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার।

বৃহস্পতিবার (১৮ জুন) উখিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত উপজেলা-ভিত্তিক মাধ্যমিক পর্যায়ের দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এর ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দুদকের উখিয়া উপজেলা কমিটির সভাপতি ও উখিয়া ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ, একাডেমিক সুপারভাইজার বদরুল আলম, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এস. এম. কামাল উদ্দিন, দুদক এর সাবেক পিপি অ্যাডভোকেট আব্দুর রহিম, ওবায়দুল হক ও অ্যাডভোকেট ইমু বড়ুয়া।

“আইনের কঠোর প্রয়োগই পারে দুর্নীতিমুক্ত সমাজ নিশ্চিত করতে” শীর্ষক বিতর্কে প্রস্তাবের পক্ষে অংশ নেয় উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষে অংশ নেয় উখিয়া আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়।

আরও পড়ুন

কক্সবাজারের জলাবদ্ধতা নিরসনে ১০৭ কোটি টাকার নতুন প্রকল্প

বিচারকদের রায়ে প্রস্তাবের বিপক্ষে অবস্থান নেওয়া উখিয়া আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় রানারআপ হয়।
উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের দলনেতা মোহাম্মদ রাইয়ান আল জাওয়াদ সেরা বক্তা নির্বাচিত হন।

প্রধান বিচারক ছিলেন রুমখা পালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মোস্তফা কামাল ও সবুজ সেন।

অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

anwar

anwar

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

উখিয়া
Card Image

দুর্নীতি রোধে আইন ও সামাজিক প্রতিরোধ দুটিই প্রয়োজন : ইউএনও পান্না আক্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দুর্নীতি রোধে আইন ও সামাজিক প্রতিরোধ দুটিই প্রয়োজন : ইউএনও পান্না আক্তার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক : | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
Print Image
দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের পাশাপাশি আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা গেলে দুর্নীতিবাজদের মধ্যে ভীতি সৃষ্টি হবে এবং একটি জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব বলে মন্তব্য করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার। বৃহস্পতিবার (১৮ জুন) উখিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত উপজেলা-ভিত্তিক মাধ্যমিক পর্যায়ের দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এর ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দুদকের উখিয়া উপজেলা কমিটির সভাপতি ও উখিয়া ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ, একাডেমিক সুপারভাইজার বদরুল আলম, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এস. এম. কামাল উদ্দিন, দুদক এর সাবেক পিপি অ্যাডভোকেট আব্দুর রহিম, ওবায়দুল হক ও অ্যাডভোকেট ইমু বড়ুয়া। “আইনের কঠোর প্রয়োগই পারে দুর্নীতিমুক্ত সমাজ নিশ্চিত করতে” শীর্ষক বিতর্কে প্রস্তাবের পক্ষে অংশ নেয় উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষে অংশ নেয় উখিয়া আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়। বিচারকদের রায়ে প্রস্তাবের বিপক্ষে অবস্থান নেওয়া উখিয়া আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় রানারআপ হয়। উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের দলনেতা মোহাম্মদ রাইয়ান আল জাওয়াদ সেরা বক্তা নির্বাচিত হন। প্রধান বিচারক ছিলেন রুমখা পালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মোস্তফা কামাল ও সবুজ সেন। অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×