হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর শুরু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২২ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন


ঢাকা, ২১ জুন – মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সরকারি সফরে কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার দুপুর ২টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন।

প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বিদেশ সফর। এই গুরুত্বপূর্ণ ছয় দিনের সফরের প্রথম অংশে তিনি ২১ থেকে ২২ জুন মালয়েশিয়া অবস্থান করবেন এবং পরবর্তী অংশে ২৩ থেকে ২৬ জুন চীন সফর করবেন। সফর শেষে আগামী ২৬ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।

আরও পড়ুন

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টসসহ ৩ খেলায় নিয়মিত অনুশীলনের নির্দেশ

সংশ্লিষ্ট সূত্রগুলো এই সফরকে ঢাকা, কুয়ালালামপুর ও বেইজিংয়ের মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন।

কূটনৈতিক পর্যায় থেকে জানা গেছে, মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে বাংলাদেশের শ্রমবাজার, কর্মী নিয়োগ, বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি সহযোগিতা এবং রোহিঙ্গা সংকট নিরসনের বিষয়গুলো গুরুত্ব পাবে।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীন সফরকালে দুই দেশের মধ্যে অন্তত ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় দলিল সই হতে পারে। এর মধ্যে ১৩টি সমঝোতা স্মারক, দুটি চুক্তি, একটি অ্যাকশন প্ল্যান ও একটি প্রটোকল অন্তর্ভুক্ত রয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর শুরু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর শুরু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২২ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২১ জুন – মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সরকারি সফরে কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার দুপুর ২টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন।প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বিদেশ সফর। এই গুরুত্বপূর্ণ ছয় দিনের সফরের প্রথম অংশে তিনি ২১ থেকে ২২ জুন মালয়েশিয়া অবস্থান করবেন এবং পরবর্তী অংশে ২৩ থেকে ২৬ জুন চীন সফর করবেন। সফর শেষে আগামী ২৬ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।সংশ্লিষ্ট সূত্রগুলো এই সফরকে ঢাকা, কুয়ালালামপুর ও বেইজিংয়ের মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন।কূটনৈতিক পর্যায় থেকে জানা গেছে, মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে বাংলাদেশের শ্রমবাজার, কর্মী নিয়োগ, বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি সহযোগিতা এবং রোহিঙ্গা সংকট নিরসনের বিষয়গুলো গুরুত্ব পাবে।এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীন সফরকালে দুই দেশের মধ্যে অন্তত ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় দলিল সই হতে পারে। এর মধ্যে ১৩টি সমঝোতা স্মারক, দুটি চুক্তি, একটি অ্যাকশন প্ল্যান ও একটি প্রটোকল অন্তর্ভুক্ত রয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×