হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৪ বছরে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন


ঢাকা, ২১ জুন – দেশের স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ বা ধাত্রী নিয়োগের পরিকল্পনা করছে সরকার। রবিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার এই তথ্য নিশ্চিত করেছেন।

পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত ৩৪তম ইন্টারন্যাশনাল কনফেডারেশন অব মিডওয়াইভস (আইসিএম) ট্রায়েনিয়াল কংগ্রেসে অংশগ্রহণ ও তার সাম্প্রতিক ইউরোপ সফর নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জিয়াউদ্দিন হায়দার জানান, গত ১২ তারিখে তিনি পর্তুগালের লিসবনে যান যেখানে আইসিএমের ৩৪তম আন্তর্জাতিক কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টসসহ ৩ খেলায় নিয়মিত অনুশীলনের নির্দেশ

এই সম্মেলনে ১২২টি দেশ থেকে তিন হাজারেরও বেশি মিডওয়াইফ এবং ইউএনএফপিএসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বাংলাদেশ থেকে তাকে এই কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে তিনি বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

তিনি বলেন, বর্তমান সরকার দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবাকে শক্তিশালী করার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। প্রচলিত চিকিৎসা নির্ভর ব্যবস্থার পরিবর্তে রোগ প্রতিরোধ নির্ভর স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে কাজ করা হচ্ছে। এই লক্ষ্য বাস্তবায়নেই আগামী তিন থেকে চার বছরের মধ্যে প্রায় এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।

এর মাধ্যমে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের নাগালে পৌঁছে দেওয়া সম্ভব হবে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয় যে, এই সময়ে পর্যায়ক্রমে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে। সরকারের মূল উদ্দেশ্য হলো কোনো অন্তঃসত্ত্বা মায়ের স্বাভাবিক প্রসব যেন নিকটস্থ ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রেই নিশ্চিত করা যায়।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

৪ বছরে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৪ বছরে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২১ জুন – দেশের স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ বা ধাত্রী নিয়োগের পরিকল্পনা করছে সরকার। রবিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার এই তথ্য নিশ্চিত করেছেন।পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত ৩৪তম ইন্টারন্যাশনাল কনফেডারেশন অব মিডওয়াইভস (আইসিএম) ট্রায়েনিয়াল কংগ্রেসে অংশগ্রহণ ও তার সাম্প্রতিক ইউরোপ সফর নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জিয়াউদ্দিন হায়দার জানান, গত ১২ তারিখে তিনি পর্তুগালের লিসবনে যান যেখানে আইসিএমের ৩৪তম আন্তর্জাতিক কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।এই সম্মেলনে ১২২টি দেশ থেকে তিন হাজারেরও বেশি মিডওয়াইফ এবং ইউএনএফপিএসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বাংলাদেশ থেকে তাকে এই কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে তিনি বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।তিনি বলেন, বর্তমান সরকার দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবাকে শক্তিশালী করার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। প্রচলিত চিকিৎসা নির্ভর ব্যবস্থার পরিবর্তে রোগ প্রতিরোধ নির্ভর স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে কাজ করা হচ্ছে। এই লক্ষ্য বাস্তবায়নেই আগামী তিন থেকে চার বছরের মধ্যে প্রায় এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।এর মাধ্যমে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের নাগালে পৌঁছে দেওয়া সম্ভব হবে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয় যে, এই সময়ে পর্যায়ক্রমে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে। সরকারের মূল উদ্দেশ্য হলো কোনো অন্তঃসত্ত্বা মায়ের স্বাভাবিক প্রসব যেন নিকটস্থ ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রেই নিশ্চিত করা যায়। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×