হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মা হতে চলেছেন দক্ষিণ ভারতীয় জনপ্রিয় তারকা সামান্থা রুথ প্রভু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন


মুম্বাই, ২৫ জুন – দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু মা হতে যাওয়ার খবরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। সম্প্রতি তার মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘মা ইন্টি বাঙ্গারাম’-এর সাফল্য উদযাপন অনুষ্ঠানে তিনি এই সুখবরটি ভক্তদের সাথে ভাগ করে নেন।

এর মধ্য দিয়ে গত কয়েক দিন ধরে তার মাতৃত্ব নিয়ে চলা সব জল্পনা-কল্পনার অবসান ঘটল। অনুষ্ঠানে গণমাধ্যমকে সামান্থা জানান যে, বর্তমান হাতে থাকা কাজগুলো সম্পন্ন করার পর তিনি অভিনয় থেকে সাময়িক বিরতি নেবেন। নিজের শারীরিক অবস্থার পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘মা ইন্টি বাঙ্গারাম’ চলচ্চিত্রের সফলতার পর বর্তমান পরিস্থিতির কারণে আমাকে একটি ছোট বিরতি নিতে হচ্ছে।

আরও পড়ুন

শুটিং সেটে মারধর ও অনাকাঙ্ক্ষিত হাতাহাতি: অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ তিশা ও অথৈ

মূলত মাতৃত্বকালীন ছুটির জন্যই এই সিদ্ধান্ত। তবে বিরতি শেষে নতুন কাজ নিয়ে পুনরায় পর্দায় ফেরার প্রতিশ্রুতি দিয়েছেন এই অভিনেত্রী। গত কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে সামান্থার মা হতে যাওয়ার গুঞ্জন নিয়ে ব্যাপক আলোচনা চলছিল।

বিশেষ করে এই ছবির সাফল্য উদযাপনের কিছু ভিডিও অনলাইনে আসার পর ভক্তরা তার অবয়বে মাতৃত্বের ছাপ লক্ষ্য করেন। সামান্থা ও রাজ ২০২৩ সালের ১ ডিসেম্বর কোয়েম্বাটুরের ঈশা ফাউন্ডেশনে এক ঘরোয়া আয়োজনের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

এর আগে এই দম্পতি জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ২’-এ একসঙ্গে কাজ করেছিলেন। পরবর্তীতে ওয়ার্ল্ড পিকলবল লিগে রাজের সাথে সামান্থার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আসার পর থেকেই তাদের সম্পর্কের বিষয়ে আলোচনা শুরু হয়।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

মা হতে চলেছেন দক্ষিণ ভারতীয় জনপ্রিয় তারকা সামান্থা রুথ প্রভু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মা হতে চলেছেন দক্ষিণ ভারতীয় জনপ্রিয় তারকা সামান্থা রুথ প্রভু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ২৫ জুন – দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু মা হতে যাওয়ার খবরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। সম্প্রতি তার মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘মা ইন্টি বাঙ্গারাম’-এর সাফল্য উদযাপন অনুষ্ঠানে তিনি এই সুখবরটি ভক্তদের সাথে ভাগ করে নেন।এর মধ্য দিয়ে গত কয়েক দিন ধরে তার মাতৃত্ব নিয়ে চলা সব জল্পনা-কল্পনার অবসান ঘটল। অনুষ্ঠানে গণমাধ্যমকে সামান্থা জানান যে, বর্তমান হাতে থাকা কাজগুলো সম্পন্ন করার পর তিনি অভিনয় থেকে সাময়িক বিরতি নেবেন। নিজের শারীরিক অবস্থার পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘মা ইন্টি বাঙ্গারাম’ চলচ্চিত্রের সফলতার পর বর্তমান পরিস্থিতির কারণে আমাকে একটি ছোট বিরতি নিতে হচ্ছে।মূলত মাতৃত্বকালীন ছুটির জন্যই এই সিদ্ধান্ত। তবে বিরতি শেষে নতুন কাজ নিয়ে পুনরায় পর্দায় ফেরার প্রতিশ্রুতি দিয়েছেন এই অভিনেত্রী। গত কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে সামান্থার মা হতে যাওয়ার গুঞ্জন নিয়ে ব্যাপক আলোচনা চলছিল।বিশেষ করে এই ছবির সাফল্য উদযাপনের কিছু ভিডিও অনলাইনে আসার পর ভক্তরা তার অবয়বে মাতৃত্বের ছাপ লক্ষ্য করেন। সামান্থা ও রাজ ২০২৩ সালের ১ ডিসেম্বর কোয়েম্বাটুরের ঈশা ফাউন্ডেশনে এক ঘরোয়া আয়োজনের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।এর আগে এই দম্পতি জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ২’-এ একসঙ্গে কাজ করেছিলেন। পরবর্তীতে ওয়ার্ল্ড পিকলবল লিগে রাজের সাথে সামান্থার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আসার পর থেকেই তাদের সম্পর্কের বিষয়ে আলোচনা শুরু হয়। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×