হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শোক কাটিয়ে অনুশীলনে ফিরলেন ফরাসি কোচ দিদিয়ের দেশম

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন


প্যারিস, ২৭ জুন – ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রধান কোচ দিদিয়ের দেশম ব্যক্তিগত শোক কাটিয়ে আবারও দলের সঙ্গে যোগ দিয়েছেন। মায়ের মৃত্যুর কারণে জরুরি ভিত্তিতে ফ্রান্সে যাওয়ার পর শনিবার তিনি যুক্তরাষ্ট্রে দলের অনুশীলন ক্যাম্পে ফিরে আসেন। ফরাসি ফুটবল দলের ম্যানেজমেন্ট এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

গত মঙ্গলবার দেশম যুক্তরাষ্ট্রে অবস্থানরত ফরাসি দলের ক্যাম্প ছেড়ে ফ্রান্সে গিয়েছিলেন। শুক্রবার তিনি তার মায়ের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেন।

আরও পড়ুন

থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে এশিয়ান গেমসে সপ্তম হলো বাংলাদেশ হকি দল

দেশমের অনুপস্থিতিতে দলের সহকারী কোচ গায় স্টিফেন নরওয়ের বিপক্ষে ম্যাচটিতে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করেন।

কোচের অনুপস্থিতিতেও দারুণ নৈপুণ্য দেখিয়েছে ফ্রান্স। উসমান দেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে ভর করে ৪-১ ব্যবধানে নরওয়েকে পরাজিত করে দলটি। এই জয়ের মধ্য দিয়ে ফ্রান্স গ্রুপ আই এর শীর্ষস্থান নিশ্চিত করেছে।

শনিবার ম্যাসাচুসেটসের ওয়ালথামের বেন্টলি ইউনিভার্সিটিতে দলের অনুশীলন সেশনটি দেশম নিজেই পরিচালনা করবেন বলে জানা গেছে।

এনএন/ ২৭ জুন ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

শোক কাটিয়ে অনুশীলনে ফিরলেন ফরাসি কোচ দিদিয়ের দেশম

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শোক কাটিয়ে অনুশীলনে ফিরলেন ফরাসি কোচ দিদিয়ের দেশম

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] প্যারিস, ২৭ জুন – ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রধান কোচ দিদিয়ের দেশম ব্যক্তিগত শোক কাটিয়ে আবারও দলের সঙ্গে যোগ দিয়েছেন। মায়ের মৃত্যুর কারণে জরুরি ভিত্তিতে ফ্রান্সে যাওয়ার পর শনিবার তিনি যুক্তরাষ্ট্রে দলের অনুশীলন ক্যাম্পে ফিরে আসেন। ফরাসি ফুটবল দলের ম্যানেজমেন্ট এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।গত মঙ্গলবার দেশম যুক্তরাষ্ট্রে অবস্থানরত ফরাসি দলের ক্যাম্প ছেড়ে ফ্রান্সে গিয়েছিলেন। শুক্রবার তিনি তার মায়ের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেন।দেশমের অনুপস্থিতিতে দলের সহকারী কোচ গায় স্টিফেন নরওয়ের বিপক্ষে ম্যাচটিতে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করেন।কোচের অনুপস্থিতিতেও দারুণ নৈপুণ্য দেখিয়েছে ফ্রান্স। উসমান দেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে ভর করে ৪-১ ব্যবধানে নরওয়েকে পরাজিত করে দলটি। এই জয়ের মধ্য দিয়ে ফ্রান্স গ্রুপ আই এর শীর্ষস্থান নিশ্চিত করেছে।শনিবার ম্যাসাচুসেটসের ওয়ালথামের বেন্টলি ইউনিভার্সিটিতে দলের অনুশীলন সেশনটি দেশম নিজেই পরিচালনা করবেন বলে জানা গেছে।এনএন/ ২৭ জুন ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×