হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আষাঢ়েও বৃষ্টির দেখা নেই: তীব্র গরমে অতিষ্ঠ যশোরের জনজীবন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:১৭ অপরাহ্ন


যশোর, ২৮ জুন – আষাঢ় মাসের দুই সপ্তাহ অতিক্রম করলেও প্রকৃতিতে বৃষ্টির দেখা নেই। উল্টো তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চলতি আষাঢ়েও তিনদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে।

শনিবার যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রাজশাহীতে।

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ

গত প্রায় দুই মাস ধরে যশোরে টানা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। আষাঢ়ের অর্ধেক সময় পার হয়ে গেলেও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা না মেলায় সাধারণ মানুষ দুর্বিষহ জীবনযাপন করছেন।

যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটির নিয়ন্ত্রণাধীন আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার যশোরে তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০ জুন যশোরে দেশের সর্বোচ্চ ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। গ্রীষ্মের পর বর্ষার আগমন ঘটলেও বৃষ্টির অভাবে গোটা অঞ্চলের প্রাণ প্রকৃতি দগ্ধ হচ্ছে। দুপুরের দিকে রাস্তা এবং ফসলের ক্ষেতে মরুর উত্তাপ অনুভূত হচ্ছে। বিশেষ করে শ্রমজীবী মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

গরম বাতাস ও প্রখর রোদে খোলা আকাশের নিচে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। স্বস্তি পেতে মানুষ রাস্তার পাশে বিশ্রাম নিচ্ছেন অথবা পানি ও শরবত পান করে শরীর শীতল করার চেষ্টা করছেন। শহরের বিভিন্ন এলাকায় ডাব ও আখের রসের চাহিদা বৃদ্ধি পেয়েছে। বিক্রেতারা জানান, চাহিদা বাড়ায় দামও কিছুটা বেড়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলে তাকে তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছাড়িয়ে গেলে মাঝারি এবং ৪০ ডিগ্রি অতিক্রম করলে তাকে তীব্র তাপপ্রবাহ হিসেবে গণ্য করা হয়। ৪২ ডিগ্রির উপরে গেলে তাকে অতি তীব্র তাপপ্রবাহ বলা হয়ে থাকে।

এনএন/ ২৮ জুন ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

আষাঢ়েও বৃষ্টির দেখা নেই: তীব্র গরমে অতিষ্ঠ যশোরের জনজীবন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আষাঢ়েও বৃষ্টির দেখা নেই: তীব্র গরমে অতিষ্ঠ যশোরের জনজীবন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] যশোর, ২৮ জুন – আষাঢ় মাসের দুই সপ্তাহ অতিক্রম করলেও প্রকৃতিতে বৃষ্টির দেখা নেই। উল্টো তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চলতি আষাঢ়েও তিনদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে।শনিবার যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রাজশাহীতে।গত প্রায় দুই মাস ধরে যশোরে টানা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। আষাঢ়ের অর্ধেক সময় পার হয়ে গেলেও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা না মেলায় সাধারণ মানুষ দুর্বিষহ জীবনযাপন করছেন।যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটির নিয়ন্ত্রণাধীন আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার যশোরে তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০ জুন যশোরে দেশের সর্বোচ্চ ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। গ্রীষ্মের পর বর্ষার আগমন ঘটলেও বৃষ্টির অভাবে গোটা অঞ্চলের প্রাণ প্রকৃতি দগ্ধ হচ্ছে। দুপুরের দিকে রাস্তা এবং ফসলের ক্ষেতে মরুর উত্তাপ অনুভূত হচ্ছে। বিশেষ করে শ্রমজীবী মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।গরম বাতাস ও প্রখর রোদে খোলা আকাশের নিচে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। স্বস্তি পেতে মানুষ রাস্তার পাশে বিশ্রাম নিচ্ছেন অথবা পানি ও শরবত পান করে শরীর শীতল করার চেষ্টা করছেন। শহরের বিভিন্ন এলাকায় ডাব ও আখের রসের চাহিদা বৃদ্ধি পেয়েছে। বিক্রেতারা জানান, চাহিদা বাড়ায় দামও কিছুটা বেড়েছে।আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলে তাকে তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছাড়িয়ে গেলে মাঝারি এবং ৪০ ডিগ্রি অতিক্রম করলে তাকে তীব্র তাপপ্রবাহ হিসেবে গণ্য করা হয়। ৪২ ডিগ্রির উপরে গেলে তাকে অতি তীব্র তাপপ্রবাহ বলা হয়ে থাকে।এনএন/ ২৮ জুন ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×