হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে বিজিবির অভিযানে ২ কেজি আইস ও অস্ত্র উদ্ধার, ইজিবাইক জব্দ

শহিদুল ইসলাম::

শহিদুল ইসলাম::

বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২ কেজি ক্রিস্টাল মেথ আইস (আইস), একটি জি-৩ রাইফেলসহ দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।উদ্ধার করা মাদক ও অস্ত্রের মোট আনুমানিক সিজার মূল্য ১০ কোটি ৪ লাখ ৯ হাজার ১০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ সময় একটি ইজিবাইক জব্দ করা হলেও ঘটনাস্থল থেকে কেউ আটক হয়নি।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সূত্রে জানা যায়, (২ জুলাই) গোপন তথ্যের ভিত্তিতে ডেইলপাড়া–মুন্ডার ডেইল সড়ক দিয়ে মাদক ও অস্ত্র পাচারের আশঙ্কার তথ্য পাওয়া যায়। এর পর অধিনায়কের নির্দেশনায় ওই এলাকায় ত্রিমুখী ফাঁদ ও নজরদারি ব্যবস্থা গ্রহণ করা হয়।পরিকল্পনা অনুযায়ী ভোর ৩টা ২০ মিনিটের দিকে বিজিবির একটি দল কৌশলগত অবস্থান নেয়।

পরে ভোর আনুমানিক ৪টার দিকে সাবরাং বাজার থেকে মেরিন ড্রাইভ সড়কের দিকে একটি ইজিবাইককে যেতে দেখা যায়। বিজিবি সদস্যরা থামার সংকেত দিলে ইজিবাইকে থাকা ব্যক্তিরা গাড়িটি ফেলে পালিয়ে যায়।পরবর্তীতে ইজিবাইকটি তল্লাশি করে চালকের আসনের নিচে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ২ কেজি ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

পাশাপাশি ইজিবাইকের ছাদের ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় একটি জি-৩ রাইফেল, একটি দেশীয় তৈরি এলজি, একটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন সীমান্ত এলাকায় মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে বিজিবির অভিযানে ২ কেজি আইস ও অস্ত্র উদ্ধার, ইজিবাইক জব্দ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে বিজিবির অভিযানে ২ কেজি আইস ও অস্ত্র উদ্ধার, ইজিবাইক জব্দ

প্রতিবেদক: শহিদুল ইসলাম:: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২ কেজি ক্রিস্টাল মেথ আইস (আইস), একটি জি-৩ রাইফেলসহ দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।উদ্ধার করা মাদক ও অস্ত্রের মোট আনুমানিক সিজার মূল্য ১০ কোটি ৪ লাখ ৯ হাজার ১০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। এ সময় একটি ইজিবাইক জব্দ করা হলেও ঘটনাস্থল থেকে কেউ আটক হয়নি। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সূত্রে জানা যায়, (২ জুলাই) গোপন তথ্যের ভিত্তিতে ডেইলপাড়া–মুন্ডার ডেইল সড়ক দিয়ে মাদক ও অস্ত্র পাচারের আশঙ্কার তথ্য পাওয়া যায়। এর পর অধিনায়কের নির্দেশনায় ওই এলাকায় ত্রিমুখী ফাঁদ ও নজরদারি ব্যবস্থা গ্রহণ করা হয়।পরিকল্পনা অনুযায়ী ভোর ৩টা ২০ মিনিটের দিকে বিজিবির একটি দল কৌশলগত অবস্থান নেয়। পরে ভোর আনুমানিক ৪টার দিকে সাবরাং বাজার থেকে মেরিন ড্রাইভ সড়কের দিকে একটি ইজিবাইককে যেতে দেখা যায়। বিজিবি সদস্যরা থামার সংকেত দিলে ইজিবাইকে থাকা ব্যক্তিরা গাড়িটি ফেলে পালিয়ে যায়।পরবর্তীতে ইজিবাইকটি তল্লাশি করে চালকের আসনের নিচে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ২ কেজি ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়। পাশাপাশি ইজিবাইকের ছাদের ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় একটি জি-৩ রাইফেল, একটি দেশীয় তৈরি এলজি, একটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন সীমান্ত এলাকায় মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×