হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ছাত্রলীগের সমাবেশে না গেলে হল ছাড়তে নির্দেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন


চট্টগ্রাম, ০১ সেপ্টেম্বর – ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশে না গেলে হল থেকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস। এ সংক্রান্ত একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হল ও আলাওল হলে অবস্থানরত ছাত্রলীগ কর্মীদের এ নির্দেশ দেন তিনি। তবে অডিওটি সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হয়।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

মোহাম্মদ ইলিয়াস শাখা ছাত্রলীগের বগিভিত্তিক বিজয় গ্রুপের একাংশের নেতা। তিনি শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত।

অডিও রেকর্ডে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ছাত্র সমাবেশের প্রোগ্রাম শুক্রবারে। শুক্রবার ও শনিবার দুদিনই বন্ধ। যদি কারো পরীক্ষা থেকে থাকে সেটা রোববার হবে। আমরা আমাদের সময়ে পরীক্ষা না দিয়েও ছাত্রলীগের প্রোগ্রামে, সংগঠনের প্রোগ্রামের দায়িত্ব পালন করেছি। তোমরা যেহেতু দীর্ঘদিন ধরে হলে থাকতেছ। তোমাদের থেকে কোনো ভাড়া নেওয়া হয় না। তোমাদের ফর্ম ফিলাপের টাকা লাগলে সেটাও আমি দেই। তোমাদের কোনো প্রয়োজন লাগলে সেটাও আমি মিটাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রোগ্রাম। যেহেতু শুক্র শনি দুই দিন বন্ধ, আমরা আগামীকাল রাত্রে রওয়ানা দেব এবং শনিবার একদিন বন্ধ আছে। শনিবারে পড়ালেখা করে তোমরা রোববার পরীক্ষা দিতে যাবা।’

রেকর্ডে তিনি আরও বলেন, ‘আশা করি কোনো ধরনের প্রবলেম হবে না। সুতরাং যারা এফ রহমান এবং আলাওল হলে আছো সবার জন্য বাধ্যতামূলক। তোমাদের অবশ্যই ঢাকায় যেতে হবে। ঢাকায় যাওয়ার গাড়ি ভাড়া এবং খাবারের ব্যবস্থা এটা আমি করব। মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ভাইয়ের সহায়তা আছে। তাই বিষয়টা খুব বেশি জরুরি। আর যারা যাবে না তারা আল্লাহর ওয়াস্তে নিজ দায়িত্বে হলগুলো ছেড়ে দিয়ে তোমরা বাইরে চলে যাও।’

অডিও রেকর্ডের বিষয়টি স্বীকার করে মোহাম্মদ ইলিয়াস বলেন, এটা আমাদের অভ্যন্তরীণ গ্রুপে বলা। কিন্তু সেখানে সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা হয়নি। যারা ছাত্রলীগের সঙ্গে যুক্ত কেবল তারাই সেই গ্রুপে আছে আমি তাদেরকেই বলেছি।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০১ সেপ্টেম্বর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ছাত্রলীগের সমাবেশে না গেলে হল ছাড়তে নির্দেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ছাত্রলীগের সমাবেশে না গেলে হল ছাড়তে নির্দেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] চট্টগ্রাম, ০১ সেপ্টেম্বর – ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশে না গেলে হল থেকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস। এ সংক্রান্ত একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হল ও আলাওল হলে অবস্থানরত ছাত্রলীগ কর্মীদের এ নির্দেশ দেন তিনি। তবে অডিওটি সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হয়। মোহাম্মদ ইলিয়াস শাখা ছাত্রলীগের বগিভিত্তিক বিজয় গ্রুপের একাংশের নেতা। তিনি শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত। অডিও রেকর্ডে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ছাত্র সমাবেশের প্রোগ্রাম শুক্রবারে। শুক্রবার ও শনিবার দুদিনই বন্ধ। যদি কারো পরীক্ষা থেকে থাকে সেটা রোববার হবে। আমরা আমাদের সময়ে পরীক্ষা না দিয়েও ছাত্রলীগের প্রোগ্রামে, সংগঠনের প্রোগ্রামের দায়িত্ব পালন করেছি। তোমরা যেহেতু দীর্ঘদিন ধরে হলে থাকতেছ। তোমাদের থেকে কোনো ভাড়া নেওয়া হয় না। তোমাদের ফর্ম ফিলাপের টাকা লাগলে সেটাও আমি দেই। তোমাদের কোনো প্রয়োজন লাগলে সেটাও আমি মিটাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রোগ্রাম। যেহেতু শুক্র শনি দুই দিন বন্ধ, আমরা আগামীকাল রাত্রে রওয়ানা দেব এবং শনিবার একদিন বন্ধ আছে। শনিবারে পড়ালেখা করে তোমরা রোববার পরীক্ষা দিতে যাবা।’ রেকর্ডে তিনি আরও বলেন, ‘আশা করি কোনো ধরনের প্রবলেম হবে না। সুতরাং যারা এফ রহমান এবং আলাওল হলে আছো সবার জন্য বাধ্যতামূলক। তোমাদের অবশ্যই ঢাকায় যেতে হবে। ঢাকায় যাওয়ার গাড়ি ভাড়া এবং খাবারের ব্যবস্থা এটা আমি করব। মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ভাইয়ের সহায়তা আছে। তাই বিষয়টা খুব বেশি জরুরি। আর যারা যাবে না তারা আল্লাহর ওয়াস্তে নিজ দায়িত্বে হলগুলো ছেড়ে দিয়ে তোমরা বাইরে চলে যাও।’ অডিও রেকর্ডের বিষয়টি স্বীকার করে মোহাম্মদ ইলিয়াস বলেন, এটা আমাদের অভ্যন্তরীণ গ্রুপে বলা। কিন্তু সেখানে সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা হয়নি। যারা ছাত্রলীগের সঙ্গে যুক্ত কেবল তারাই সেই গ্রুপে আছে আমি তাদেরকেই বলেছি। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ০১ সেপ্টেম্বর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×