হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রেজুখাল চেকপোস্টে তল্লাশি: পেটের ভেতর লুকিয়ে ইয়াবা পাচারের সময় আটক ১

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

শনিবার, ৪ জুলাই ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

টেকনাফ থেকে কক্সবাজার যাওয়ার পথে রেজুখাল চেকপোস্টে তল্লাশি চালিয়ে পেটের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৯৯০ পিস বার্মিজ ইয়াবাসহ ইমাম হোসেন (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।

শুক্রবার (০৩ জুলাই) রাতে পায়ে হেঁটে রেজুখাল চেকপোস্ট অতিক্রম করার সময় বিজিবি সদস্যদের হাতে তিনি আটক হন। আটক ইমাম হোসেন টেকনাফ উপজেলার পুরাতন পালং পাড়ার মো. সিদ্দিক আহমেদের ছেলে।

বিজিবি সূত্র জানায়, শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারের উদ্দেশ্যে পায়ে হেঁটে আসা ইমাম হোসেন রেজুখাল চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত তল্লাশি দলের সন্দেহ হয়।

জিজ্ঞাসাবাদে বিজিবি সদস্যরা তার পেটের ভেতর ইয়াবা থাকার বিষয়টি সন্দেহ করলে একপর্যায়ে তিনি স্বীকারোক্তি দেন। পরবর্তীতে তার পেটের ভেতর থেকে বিশেষ প্রক্রিয়ায় পায়ুপথের মাধ্যমে ৯৯০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট বের করা হয়। এসময় তার কাছ থেকে মাদক পাচারে ব্যবহৃত ২টি মোবাইল ফোনও জব্দ করা হয়।

আরও পড়ুন

টেকনাফে পৃথক অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার: রফিক বাহিনীর সদস্যসহ আটক ৫

কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। মাদক চোরাকারবারীদের যেকোনো ধরনের অভিনব কৌশল নস্যাৎ করতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আটককৃত আসামিকে জব্দকৃত বার্মিজ ইয়াবা ও অন্যান্য মালামালসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রেজুখাল চেকপোস্টে তল্লাশি: পেটের ভেতর লুকিয়ে ইয়াবা পাচারের সময় আটক ১

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রেজুখাল চেকপোস্টে তল্লাশি: পেটের ভেতর লুকিয়ে ইয়াবা পাচারের সময় আটক ১

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: শনিবার, ৪ জুলাই ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
Print Image
টেকনাফ থেকে কক্সবাজার যাওয়ার পথে রেজুখাল চেকপোস্টে তল্লাশি চালিয়ে পেটের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৯৯০ পিস বার্মিজ ইয়াবাসহ ইমাম হোসেন (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)। শুক্রবার (০৩ জুলাই) রাতে পায়ে হেঁটে রেজুখাল চেকপোস্ট অতিক্রম করার সময় বিজিবি সদস্যদের হাতে তিনি আটক হন। আটক ইমাম হোসেন টেকনাফ উপজেলার পুরাতন পালং পাড়ার মো. সিদ্দিক আহমেদের ছেলে। বিজিবি সূত্র জানায়, শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারের উদ্দেশ্যে পায়ে হেঁটে আসা ইমাম হোসেন রেজুখাল চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত তল্লাশি দলের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে বিজিবি সদস্যরা তার পেটের ভেতর ইয়াবা থাকার বিষয়টি সন্দেহ করলে একপর্যায়ে তিনি স্বীকারোক্তি দেন। পরবর্তীতে তার পেটের ভেতর থেকে বিশেষ প্রক্রিয়ায় পায়ুপথের মাধ্যমে ৯৯০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট বের করা হয়। এসময় তার কাছ থেকে মাদক পাচারে ব্যবহৃত ২টি মোবাইল ফোনও জব্দ করা হয়। কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। মাদক চোরাকারবারীদের যেকোনো ধরনের অভিনব কৌশল নস্যাৎ করতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামিকে জব্দকৃত বার্মিজ ইয়াবা ও অন্যান্য মালামালসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×