হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কাপ্তাইয়ে পাহাড়ধসে চন্দ্রঘোনা ও বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন


রাঙামাটি, ৯ জুলাই – রাঙামাটির কাপ্তাই উপজেলায় ভারী বর্ষণের ফলে চন্দ্রঘোনা থেকে বাঙ্গালহালিয়া সড়কের মতিপাড়া এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মতিপাড়া এলাকায় রাতে টানা বৃষ্টির কারণে পাহাড়ের একটি অংশ ধসে সড়কের ওপর পড়ে। এর ফলে সড়ক দিয়ে যান চলাচল বিচ্ছিন্ন হয়ে যায়।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

স্থানীয় ইউপি সদস্য পাইসুইখই মারমা বিষয়টি নিশ্চিত করে জানান যে, টানা বৃষ্টির কারণে পাহাড়ধসের এই ঘটনাটি ঘটেছে। সকালে স্থানীয়রা সড়কের ওপর ধসে পড়া মাটি দেখতে পেয়ে প্রশাসনকে অবহিত করেন।

বাঙ্গালহালিয়া সিএনজি সমিতির সাধারণ সম্পাদক লিটন দাস বলেন, পাহাড়ধসের কারণে চন্দ্রঘোনা থেকে বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে ছোট কিছু যানবাহন বিকল্প ডংনালা সড়ক ব্যবহার করে চলাচল করছে। ইতিপূর্বে টানা কয়েক দিনের ভারী বর্ষণে রাঙামাটি থেকে চট্টগ্রাম সড়কসহ জেলার বিভিন্ন স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটে।

এতে একাধিক সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, রেড ক্রিসেন্ট সোসাইটি ও স্থানীয় প্রশাসনের সহায়তায় সড়ক থেকে ধসে পড়া মাটি ও গাছ অপসারণের পর যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা হয়।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কাপ্তাইয়ে পাহাড়ধসে চন্দ্রঘোনা ও বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কাপ্তাইয়ে পাহাড়ধসে চন্দ্রঘোনা ও বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] রাঙামাটি, ৯ জুলাই – রাঙামাটির কাপ্তাই উপজেলায় ভারী বর্ষণের ফলে চন্দ্রঘোনা থেকে বাঙ্গালহালিয়া সড়কের মতিপাড়া এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।স্থানীয় জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মতিপাড়া এলাকায় রাতে টানা বৃষ্টির কারণে পাহাড়ের একটি অংশ ধসে সড়কের ওপর পড়ে। এর ফলে সড়ক দিয়ে যান চলাচল বিচ্ছিন্ন হয়ে যায়।স্থানীয় ইউপি সদস্য পাইসুইখই মারমা বিষয়টি নিশ্চিত করে জানান যে, টানা বৃষ্টির কারণে পাহাড়ধসের এই ঘটনাটি ঘটেছে। সকালে স্থানীয়রা সড়কের ওপর ধসে পড়া মাটি দেখতে পেয়ে প্রশাসনকে অবহিত করেন।বাঙ্গালহালিয়া সিএনজি সমিতির সাধারণ সম্পাদক লিটন দাস বলেন, পাহাড়ধসের কারণে চন্দ্রঘোনা থেকে বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে ছোট কিছু যানবাহন বিকল্প ডংনালা সড়ক ব্যবহার করে চলাচল করছে। ইতিপূর্বে টানা কয়েক দিনের ভারী বর্ষণে রাঙামাটি থেকে চট্টগ্রাম সড়কসহ জেলার বিভিন্ন স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটে।এতে একাধিক সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, রেড ক্রিসেন্ট সোসাইটি ও স্থানীয় প্রশাসনের সহায়তায় সড়ক থেকে ধসে পড়া মাটি ও গাছ অপসারণের পর যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা হয়। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×