হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়া থানার ওসি হিসেবে আতিকুর রহমানের যোগদান

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আতিকুর রহমান মজুমদার।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ১২টা ৩৫ মিনিটে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় বিদায়ী ওসি মো. মজিবুর রহমান নবাগত ওসির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। বদলিজনিত আদেশে তিনি কক্সবাজার জেলা পুলিশের নির্ধারিত ইউনিটে যোগ দিতে উখিয়া থানা ত্যাগ করেছেন বলে পুলিশ সূত্র জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মো. আতিকুর রহমান মজুমদার সর্বশেষ কুমিল্লার চান্দিনা থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০২৫ সালের ৭ ডিসেম্বর চান্দিনা থানার ওসি হিসেবে দায়িত্ব নেন। পরে চলতি বছরের ২ জুলাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সেখানে দায়িত্ব হস্তান্তর করে বদলিজনিত আদেশে উখিয়া থানার ওসি হিসেবে যোগ দেন।

মো. আতিকুর রহমান মজুমদারের জন্মস্থান ফেনী জেলায়।

আরও পড়ুন

উখিয়া থানা পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার

🔗 আরও পড়ুন:

anwar

anwar

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

উখিয়া
Card Image

উখিয়া থানার ওসি হিসেবে আতিকুর রহমানের যোগদান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়া থানার ওসি হিসেবে আতিকুর রহমানের যোগদান

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক : | প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আতিকুর রহমান মজুমদার। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ১২টা ৩৫ মিনিটে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় বিদায়ী ওসি মো. মজিবুর রহমান নবাগত ওসির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। বদলিজনিত আদেশে তিনি কক্সবাজার জেলা পুলিশের নির্ধারিত ইউনিটে যোগ দিতে উখিয়া থানা ত্যাগ করেছেন বলে পুলিশ সূত্র জানিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মো. আতিকুর রহমান মজুমদার সর্বশেষ কুমিল্লার চান্দিনা থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০২৫ সালের ৭ ডিসেম্বর চান্দিনা থানার ওসি হিসেবে দায়িত্ব নেন। পরে চলতি বছরের ২ জুলাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সেখানে দায়িত্ব হস্তান্তর করে বদলিজনিত আদেশে উখিয়া থানার ওসি হিসেবে যোগ দেন। মো. আতিকুর রহমান মজুমদারের জন্মস্থান ফেনী জেলায়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×