হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় বন্যার পানিতে নৌকা ডুবে দুই বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের রসুলাবাদ এলাকায় বন্যার পানিতে নৌকা ডুবে হাসনাতুল জন্নাত ঝর্ণা (১২) ও জেরিন (৭) নামে দুই বোনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে নৌকাডুবির প্রায় ছয় ঘণ্টার উদ্ধার অভিযান শেষে ঝর্ণার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন তার ছোটবোন জেরিনের মৃত্যু হয়।

নিহত ঝর্ণা ও জেরিন ওই এলাকার স্থানীয় বাসিন্দা আব্দুল মালেকের মেয়ে।

জানা যায়, শুক্রবার সকালে বন্যার পানিতে তাদের বাড়ি ডুবে যাওয়ায় নৌকা যোগে পারাপার করে পাশের উঁচু জায়গায় যাচ্ছিল তিন বোন। এ সময় প্রবল স্রোতে তাদের নৌকাটি ডুবে যায়। এতে ঝর্ণাসহ তার দুই বোন সাওরিন মনি ও জেরিন পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা সাওরিন ও জেরিনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তবে ঝর্ণা স্রোতে ভেসে নিখোঁজ হয়।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে টানা প্রায় ছয় ঘণ্টা অভিযান চালায়। পরে দুপুর ২টার দিকে ঝর্ণার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বন্যার পানিতে পারাপারের সময় প্রবল স্রোতের কারণে নৌকাটি ডুবে যায়। দুই শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ঝর্ণাকে বাঁচানো যায়নি। দীর্ঘ উদ্ধার অভিযানের পর ফায়ার সার্ভিস তার লাশ উদ্ধার করেছে।

এদিকে হাসপাতালে চিকিৎসাধীন দুপুর ১টার দিকে জেরিনের মৃত্যু হয়েছে বলে জানান তার বাবা আবদুল মালেক।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় বন্যার পানিতে নৌকা ডুবে দুই বোনের মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় বন্যার পানিতে নৌকা ডুবে দুই বোনের মৃত্যু

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের রসুলাবাদ এলাকায় বন্যার পানিতে নৌকা ডুবে হাসনাতুল জন্নাত ঝর্ণা (১২) ও জেরিন (৭) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) দুপুরে নৌকাডুবির প্রায় ছয় ঘণ্টার উদ্ধার অভিযান শেষে ঝর্ণার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন তার ছোটবোন জেরিনের মৃত্যু হয়। নিহত ঝর্ণা ও জেরিন ওই এলাকার স্থানীয় বাসিন্দা আব্দুল মালেকের মেয়ে। জানা যায়, শুক্রবার সকালে বন্যার পানিতে তাদের বাড়ি ডুবে যাওয়ায় নৌকা যোগে পারাপার করে পাশের উঁচু জায়গায় যাচ্ছিল তিন বোন। এ সময় প্রবল স্রোতে তাদের নৌকাটি ডুবে যায়। এতে ঝর্ণাসহ তার দুই বোন সাওরিন মনি ও জেরিন পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা সাওরিন ও জেরিনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তবে ঝর্ণা স্রোতে ভেসে নিখোঁজ হয়। খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে টানা প্রায় ছয় ঘণ্টা অভিযান চালায়। পরে দুপুর ২টার দিকে ঝর্ণার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বন্যার পানিতে পারাপারের সময় প্রবল স্রোতের কারণে নৌকাটি ডুবে যায়। দুই শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ঝর্ণাকে বাঁচানো যায়নি। দীর্ঘ উদ্ধার অভিযানের পর ফায়ার সার্ভিস তার লাশ উদ্ধার করেছে। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন দুপুর ১টার দিকে জেরিনের মৃত্যু হয়েছে বলে জানান তার বাবা আবদুল মালেক।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×