হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঘুমধুম সীমান্তে বিজিবি’র অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

রবিবার, ১২ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

কক্সবাজারের উখিয়া-বান্দরবান সীমান্তবর্তী ঘুমধুম এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রবিবার (১২ জুলাই) সকাল আনুমানিক ৮টার দিকে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ ঘুমধুম বিওপি’র একটি চৌকস আভিযানিক দল কাস্টম মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করে।

কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপি’র বিশেষ টহল দল সীমান্ত পিলার-৩১ থেকে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাস্টম মোড় নামক স্থানে কৌশলগত অবস্থান নেয়। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মাদকের চালানটি ফেলে রেখে দ্রুত পাহাড়ি ও গহিন জঙ্গলের দিকে পালিয়ে যায়।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

পরে আভিযানিক দল উক্ত স্থানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ১ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।

কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, জব্দকৃত বার্মিজ ইয়াবার বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঘুমধুম সীমান্তে বিজিবি’র অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঘুমধুম সীমান্তে বিজিবি’র অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: রবিবার, ১২ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়া-বান্দরবান সীমান্তবর্তী ঘুমধুম এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। রবিবার (১২ জুলাই) সকাল আনুমানিক ৮টার দিকে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ ঘুমধুম বিওপি’র একটি চৌকস আভিযানিক দল কাস্টম মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করে। কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপি’র বিশেষ টহল দল সীমান্ত পিলার-৩১ থেকে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাস্টম মোড় নামক স্থানে কৌশলগত অবস্থান নেয়। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মাদকের চালানটি ফেলে রেখে দ্রুত পাহাড়ি ও গহিন জঙ্গলের দিকে পালিয়ে যায়। পরে আভিযানিক দল উক্ত স্থানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ১ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়। কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, জব্দকৃত বার্মিজ ইয়াবার বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×