বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কক্সবাজারের উখিয়ায় আলোচনা সভা, র্যালি ও শ্রেষ্ঠ কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা প্রদান করা হয়েছে।
রোববার (১২ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ বছরের প্রতিপাদ্য ছিল, ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের সুন্দর আগামী গড়ি।’
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. রাজিব পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার।
বক্তব্যে পান্না আক্তার বলেন, দুর্যোগকালেও উপজেলা স্বাস্থ্য বিভাগ নিরবচ্ছিন্নভাবে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রম আরও শক্তিশালী করে উখিয়াকে এ খাতে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিশ্ব জনসংখ্যা দিবসের তাৎপর্য তুলে ধরে প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
কক্সবাজারে কৃষক লীগ নেতা সেলিম রেজা আটক
আলোচনা সভা শেষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা ও কর্মচারীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। এর আগে দিবসটি উপলক্ষে একটি র্যালি অনুষ্ঠিত হয়।




মন্তব্য করুন