হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর জানাজায় মানুষের ঢল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১, ১০:৩০ অপরাহ্ন

হত্যাকাণ্ডের শিকার কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গাদের শীর্ষস্থানীয় নেতা মো. মুহিবুল্লাহর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প-১ ইস্ট ২ নম্বর কেন্দ্রে জানাজা শেষে তাকে দাফন করা হয়। জানাজায় হাজারো মানুষ অংশ নেয়।

এর আগে, বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুতুপালং মেগা ক্যাম্পের মধ্যে লম্বাশিয়ায় অবস্থিত এআরএসপিএইচ কার্যালয়ে একদল অস্ত্রধারী গুলি করে হত্যা করে রোহিঙ্গাদের এ নেতাকে। ৯ সন্তানের জনক ছিলেন মুহিবুল্লাহ। মিয়ানমারে থাকতে তিনি একটি স্কুলে শিক্ষকতা করতেন বলে ক্যাম্পের বাসিন্দারা জানিয়েছেন। তিনি ‘মাস্টার মুহিবুল্লাহ’ নামেও পরিচিত।

উখিয়া-টেকনাফ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ বলেন, ‘উখিয়া লম্বাশিয়া ক্যাম্পে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি ক্যাম্পে যেকোনও বিশৃঙ্খলা ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’

জানাজায় অংশ নেওয়া ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গা আকবর আলী বলেন, ‘মুহিবুল্লাহর চলে যাওয়াতে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিশাল ক্ষতি হয়েছে। সেটি কখনও পূরণ হবে না। তিনি খুব ভালো মানুষ ছিলেন। রোহিঙ্গাদের অধিকারে কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন।’

আরও পড়ুন

বিশ্ব জনসংখ্যা দিবসে উখিয়ায় আলোচনা সভা

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

অন্যান্য
Card Image

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর জানাজায় মানুষের ঢল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর জানাজায় মানুষের ঢল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১, ১০:৩০ অপরাহ্ন
Print Image
হত্যাকাণ্ডের শিকার কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গাদের শীর্ষস্থানীয় নেতা মো. মুহিবুল্লাহর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প-১ ইস্ট ২ নম্বর কেন্দ্রে জানাজা শেষে তাকে দাফন করা হয়। জানাজায় হাজারো মানুষ অংশ নেয়। এর আগে, বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুতুপালং মেগা ক্যাম্পের মধ্যে লম্বাশিয়ায় অবস্থিত এআরএসপিএইচ কার্যালয়ে একদল অস্ত্রধারী গুলি করে হত্যা করে রোহিঙ্গাদের এ নেতাকে। ৯ সন্তানের জনক ছিলেন মুহিবুল্লাহ। মিয়ানমারে থাকতে তিনি একটি স্কুলে শিক্ষকতা করতেন বলে ক্যাম্পের বাসিন্দারা জানিয়েছেন। তিনি ‘মাস্টার মুহিবুল্লাহ’ নামেও পরিচিত। উখিয়া-টেকনাফ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ বলেন, ‘উখিয়া লম্বাশিয়া ক্যাম্পে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি ক্যাম্পে যেকোনও বিশৃঙ্খলা ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’ জানাজায় অংশ নেওয়া ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গা আকবর আলী বলেন, ‘মুহিবুল্লাহর চলে যাওয়াতে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিশাল ক্ষতি হয়েছে। সেটি কখনও পূরণ হবে না। তিনি খুব ভালো মানুষ ছিলেন। রোহিঙ্গাদের অধিকারে কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন।’

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×