হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে মোটরসাইকেলের তেলের ট্যাংকে লুকিয়ে পাচারের সময় বিজিবির ডগ হেনরির কাছে ধরা, ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

উখিয়া-টেকনাফ সড়কের শীলখালী চেকপোস্টে বিজিবি’র প্রশিক্ষিত ডগ ‘হেনরি’র (নারকোটিক্স) সহায়তায় একটি মোটরসাইকেলের তেলের ট্যাংকির নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এ সময় মোটরসাইকেল চালক ও আরোহীসহ দুই মাদক কারবারিকে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে এই সফল অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন—টেকনাফ উপজেলার সাবরাং গ্রামের মো. রশিদ আহমদের ছেলে মো. আমান উল্লাহ (২০) এবং একই গ্রামের আব্দুস সালামের ছেলে নাজিম উদ্দিন (২০)।

উখিয়া ৬৪ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

চাপের মুখে নতি স্বীকার নয়, সমতার ভিত্তিতে সংলাপে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান

বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে টেকনাফ থেকে ছেড়ে আসা শাপলাপুরগামী একটি সন্দেহভাজন মোটরসাইকেল শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা সেটিকে থামান।

এরপর বিজিবি’র বিশেষ ডগ স্কোয়াডের সদস্য ‘হেনরি’ (নারকোটিক্স ডগ) দিয়ে মোটরসাইকেলটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ডগ হেনরি’র সংকেত অনুযায়ী মোটরসাইকেলের তেলের ট্যাংকির নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ৮টি মিনি প্যাকেটে রাখা ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ইয়াবা উদ্ধারের পর চালক আমান উল্লাহ ও আরোহী নাজিম উদ্দিনকে আটক করার পাশাপাশি মাদক পাচারে ব্যবহৃত মোটরসাইকেল এবং মোবাইল ফোন জব্দ করে বিজিবি। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৯ লাখ ৬০ হাজার টাকা।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা এই ইয়াবা টেকনাফ সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে শাপলাপুরের দিকে নিয়ে যাচ্ছিল।

উখিয়া ৬৪ বিজিবি আরো জানায়, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের মাধ্যমে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে মোটরসাইকেলের তেলের ট্যাংকে লুকিয়ে পাচারের সময় বিজিবির ডগ হেনরির কাছে ধরা, ইয়াবাসহ আটক ২

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে মোটরসাইকেলের তেলের ট্যাংকে লুকিয়ে পাচারের সময় বিজিবির ডগ হেনরির কাছে ধরা, ইয়াবাসহ আটক ২

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
Print Image
উখিয়া-টেকনাফ সড়কের শীলখালী চেকপোস্টে বিজিবি’র প্রশিক্ষিত ডগ ‘হেনরি’র (নারকোটিক্স) সহায়তায় একটি মোটরসাইকেলের তেলের ট্যাংকির নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় মোটরসাইকেল চালক ও আরোহীসহ দুই মাদক কারবারিকে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে এই সফল অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন—টেকনাফ উপজেলার সাবরাং গ্রামের মো. রশিদ আহমদের ছেলে মো. আমান উল্লাহ (২০) এবং একই গ্রামের আব্দুস সালামের ছেলে নাজিম উদ্দিন (২০)। উখিয়া ৬৪ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে টেকনাফ থেকে ছেড়ে আসা শাপলাপুরগামী একটি সন্দেহভাজন মোটরসাইকেল শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা সেটিকে থামান। এরপর বিজিবি’র বিশেষ ডগ স্কোয়াডের সদস্য ‘হেনরি’ (নারকোটিক্স ডগ) দিয়ে মোটরসাইকেলটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ডগ হেনরি’র সংকেত অনুযায়ী মোটরসাইকেলের তেলের ট্যাংকির নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ৮টি মিনি প্যাকেটে রাখা ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ইয়াবা উদ্ধারের পর চালক আমান উল্লাহ ও আরোহী নাজিম উদ্দিনকে আটক করার পাশাপাশি মাদক পাচারে ব্যবহৃত মোটরসাইকেল এবং মোবাইল ফোন জব্দ করে বিজিবি। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৯ লাখ ৬০ হাজার টাকা। বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা এই ইয়াবা টেকনাফ সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে শাপলাপুরের দিকে নিয়ে যাচ্ছিল। উখিয়া ৬৪ বিজিবি আরো জানায়, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের মাধ্যমে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×