উখিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম সিরাজী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর অশোক কুমার আচার্য্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ নুরী, পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক তহিদুল আলম, সহসভাপতি নুরুজ্জামান বাক্কা, সদস্য জাহেদ বাবুসহ শিক্ষক-শিক্ষার্থী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা।
কর্মসূচিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
কক্সবাজারের জলাবদ্ধতা নিরসনে ১০৭ কোটি টাকার নতুন প্রকল্প
- উখিয়ায় সুশীলনের দুর্যোগ বিষয়ক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
- উখিয়ায় সাগরে মাছ ধরতে গিয়ে দুই শিক্ষার্থী নিখোঁজ




মন্তব্য করুন