জুলাই শহিদ দিবস উপলক্ষে উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন উখিয়া পোস্ট অফিসের পোস্টমাস্টার এস এম জসিম। অনুষ্ঠানের শুরুতে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে শহিদদের স্মৃতিচারণ এবং জুলাই গণ-অভ্যুত্থানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, উখিয়া থানার ওসি (তদন্ত) মো. কামাল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল ফজল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী, উখিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রিদুয়ানুর রহমান এবং ছাত্র প্রতিনিধি আলী হোসেন সুমন ও নুরুল জাবেদ।
সভাপতির বক্তব্যে ইউএনও পান্না আক্তার বলেন, জুলাই গণ-অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বৈষম্য, দুর্নীতি ও নিপীড়নের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ।
উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, তিন ঘণ্টা ধরে সড়ক অবরোধ, আটকা কয়েক হাজার যানবাহন
বক্তারা বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিন। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের আত্মত্যাগ ছাত্র-জনতার আন্দোলনে নতুন গতি এনে দেয়। তাঁর আত্মত্যাগের প্রেরণায় আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে বহু ছাত্র-জনতার প্রাণহানির মধ্য দিয়ে আন্দোলন তীব্র হয় এবং ৫ আগস্ট তৎকালীন সরকারের পতন ঘটে।
- উখিয়ায় মাদক নিয়ন্ত্রণে ঢাকা আহছানিয়া মিশন'র সচেতনতা সভা
- উখিয়ায় দুর্যোগকালীন ইমারজেন্সি তহবিল গাইড লাইন সভা অনুষ্ঠিত




মন্তব্য করুন