হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদগাঁওয়ে দূর্গত পরিবারের মাঝে এমপি কাজলের ত্রাণ সামগ্রী ও চেক বিতরণ

আনোয়ার হোছাইন, ঈদগাঁও::

আনোয়ার হোছাইন, ঈদগাঁও::

শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় সাম্প্রতিক ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থের চেক বিতরণ করেছেন কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় ঈদগাঁও উপজেলা পরিষদের অস্থায়ী সম্মেলন কক্ষে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মং চিনু মার্মা। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার, উপজেলা বিএনপি সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু তাহের, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-প্রকৌশলী মাহমুদুল হাসান উজ্জলসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

ঈদগাঁও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত নির্বাচিত পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থের চেক, শুকনো খাদ্যসামগ্রী ও হাইজিন কিট বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঈদগাঁওয়ে দূর্গত পরিবারের মাঝে এমপি কাজলের ত্রাণ সামগ্রী ও চেক বিতরণ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদগাঁওয়ে দূর্গত পরিবারের মাঝে এমপি কাজলের ত্রাণ সামগ্রী ও চেক বিতরণ

প্রতিবেদক: আনোয়ার হোছাইন, ঈদগাঁও:: | প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় সাম্প্রতিক ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থের চেক বিতরণ করেছেন কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় ঈদগাঁও উপজেলা পরিষদের অস্থায়ী সম্মেলন কক্ষে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মং চিনু মার্মা। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার, উপজেলা বিএনপি সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু তাহের, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-প্রকৌশলী মাহমুদুল হাসান উজ্জলসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ঈদগাঁও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত নির্বাচিত পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থের চেক, শুকনো খাদ্যসামগ্রী ও হাইজিন কিট বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×