হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আফিফার পাশে মাতৃস্নেহের মমতায় ইউএনও পান্না আক্তার

সাঈদ মুহাম্মদ আনোয়ার :

সাঈদ মুহাম্মদ আনোয়ার :

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
📌 সংক্ষেপ: খালি পায়ে ছোট্ট মেয়েটি ধীরে ধীরে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ঢুকে দাঁড়ায়। গায়ে বিবর্ণ সবুজ পোশাক, চোখে অনিশ্চয়তার ছাপ, মুখে লাজুক এক হাসি। বয়স মাত্র আট। অথচ সেই বয়সেই যেন জীবনের ভার তা…

খালি পায়ে ছোট্ট মেয়েটি ধীরে ধীরে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ঢুকে দাঁড়ায়। গায়ে বিবর্ণ সবুজ পোশাক, চোখে অনিশ্চয়তার ছাপ, মুখে লাজুক এক হাসি।

বয়স মাত্র আট। অথচ সেই বয়সেই যেন জীবনের ভার তার কাঁধে।

সোমবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৩টা। প্রতিদিনের মতো দাপ্তরিক কাজে ব্যস্ত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার।

কার্যালয়ে তখন চলছিল নিয়মিত প্রশাসনিক কার্যক্রম। ঠিক সেই সময় দরজার সামনে দাঁড়িয়ে থাকা শিশুটির দিকে চোখ যায় তাঁর।

আরও পড়ুন

কক্সবাজারের জলাবদ্ধতা নিরসনে ১০৭ কোটি টাকার নতুন প্রকল্প

শিশুটিকে দেখে নিজের আসন ছেড়ে এগিয়ে যান তিনি। কাছে ডেকে স্নেহভরে কোলে তুলে নেন।

মৃদু কণ্ঠে জানতে চান, “তোমার নাম কী? কোথা থেকে এসেছ?” শিশুটি মাথা নিচু করে উত্তর দেয়, “আমার নাম আফিফা জান্নাত রিফা।”এরপর থেমে থেমে বলতে শুরু করে নিজের জীবনের গল্প।

“আমি আগে দেখতে পেতাম, আপা। এখন আর ঠিকমতো দেখি না।

টাকার অভাবে কখনো ডাক্তার দেখানো হয়নি।” কথাগুলো বলার সময় মেয়েটির কণ্ঠে ছিল না কোনো অভিযোগ। ছিল শুধু এক ধরনের অসহায় স্বীকারোক্তি।

আফিফা জানায়, তার মা, বাবা এবং বড় ভাইয়েরা সবাই দৃষ্টিপ্রতিবন্ধী। সে চতুর্থ শ্রেণিতে পড়ে।

কিন্তু নতুন স্কুল ড্রেস না থাকায় নিয়মিত বিদ্যালয়ে যেতে পারে না। সংসারের ছোটখাটো কাজেও হাত লাগাতে হয় তাকে।

একটি শিশুর মুখে এমন বাস্তবতার কথা শুনে বিষয়টিকে আর সাধারণ আবেদন হিসেবে দেখেননি ইউএনও পান্না আক্তার। তিনি সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিবারটির তথ্য যাচাইয়ের নির্দেশ দেন।

কিছুক্ষণের মধ্যেই সামনে আসে এক বিস্ময়কর, একই সঙ্গে হৃদয়বিদারক বাস্তবতা। উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের পশ্চিম রত্নার খালপাড়া এলাকার ওই পরিবারে একই সঙ্গে ছয়জন সদস্য দৃষ্টিপ্রতিবন্ধিতার সঙ্গে জীবন কাটাচ্ছেন।

তারা হলেন—জামাল উদ্দিন (৫৫), ছমুদা বেগম (৯০), আরমান (২৫), জিহাদ (২৩), মাইমুন হাসান (১৯) এবং আফিফা জান্নাত রিফা (৮)। এর আগে একই পরিবারের আরও দুই সদস্য—জেসমিন আক্তার ও ইব্রাহিম—মারা গেছেন।

একই পরিবারের একাধিক প্রজন্মজুড়ে এমন দৃষ্টিপ্রতিবন্ধিতার ঘটনা শুধু বিরলই নয়, চিকিৎসাবিজ্ঞানীদের কাছেও গবেষণার বিষয় হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। তথ্য যাচাইয়ের পর ইউএনও পান্না আক্তারের নির্দেশে পরিবারের দুই সদস্য আরমান ও জিহাদকে উপজেলা কার্যালয়ে আনা হয়।

চোখে দেখতে না পারলেও কথাগুলো যেন স্পষ্ট করে ফুটিয়ে তুলছিল তাদের দীর্ঘদিনের সংগ্রামের ইতিহাস। আরমান জানান, সমাজসেবা অধিদপ্তরের ভাতা দিয়ে কোনো রকমে মাসের কিছুদিন চলে।

এরপর শুরু হয় ধারদেনা, অন্যের সহায়তা আর অনিশ্চয়তার জীবন। “আফিফার একটা স্কুল ড্রেসও কিনে দিতে পারিনি,” বলেন তিনি।

“বাড়িতে স্যানিটারি টয়লেট নেই। অনেক সময় দুই বেলা খাবার জোটানোও কঠিন হয়ে পড়ে।

গত রমজানে এমন দিন গেছে, শুধু পানি দিয়েই ইফতার করেছি।” তিনি জানান, বিভিন্ন সরকারি দপ্তর, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের কাছেও একাধিকবার গিয়েছেন। কিন্তু কার্যকর কোনো সহায়তা মেলেনি।

আরমানের কথা শুনতে শুনতে বারবার আফিফার দিকে তাকাচ্ছিলেন ইউএনও পান্না আক্তার। একদিকে শিশুটির নীরব মুখ, অন্যদিকে একটি পরিবারের দীর্ঘদিনের অসহায় জীবন—দুই ছবিই যেন একই সঙ্গে সামনে ভেসে উঠছিল।

প্রশাসনের নথিতে এটি হয়তো আরেকটি দরিদ্র পরিবারের তথ্য। কিন্তু সেই বিকেলে ইউএনওর কার্যালয়ে উপস্থিত সবার কাছে এটি হয়ে ওঠে মানুষের বেঁচে থাকার লড়াইয়ের এক নির্মম প্রতিচ্ছবি।

পরিবারটির সদস্যদের ভাষ্য, কেউ জন্মগতভাবে, আবার কেউ ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারিয়েছেন। একই পরিবারের একাধিক প্রজন্মে এই সমস্যা দেখা দেওয়ায় তারা বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগের প্রকৃত কারণ নির্ণয়ের দাবি জানিয়েছেন।

আফিফারও একটাই স্বপ্ন—আবার যদি পৃথিবীটাকে আগের মতো দেখতে পারত। সেদিন ইউএনওর কার্যালয়ে উপস্থিত কেউই হয়তো সেই স্বপ্নের উত্তর দিতে পারেননি।

কিন্তু ছোট্ট মেয়েটির কথাগুলো মন দিয়ে শুনেছিলেন একজন প্রশাসনিক কর্মকর্তা। আর সেখান থেকেই শুরু হয় এক পরিবারের পাশে দাঁড়ানোর বাস্তব উদ্যোগ।

পরিবারটির অসহায় বাস্তবতার কথা শুনে অপেক্ষা করেননি উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার। দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়ার পরিবর্তে সেদিনই প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেন তিনি।

প্রথমেই আফিফার হাতে নতুন জামা ও স্কুল ড্রেস কেনার জন্য পাঁচ হাজার টাকা তুলে দেন। পরিবারের জন্য শুকনো খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যবস্থা করেন।

একই সঙ্গে দ্রুত একটি স্যানিটারি টয়লেট নির্মাণ এবং পরিবারটির চিকিৎসা ও প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তবে সেদিনের ঘটনাকে শুধু প্রশাসনিক সহায়তার মধ্যেই সীমাবদ্ধ রাখেননি তিনি।

পরিবারের সদস্যদের চিকিৎসার বিষয়টি গুরুত্ব দিয়ে জেলা প্রশাসককে বিষয়টি অবগত করার আশ্বাসও দেন। কার্যালয়ে উপস্থিত ব্যক্তিদের ভাষ্য, পুরো সময়জুড়েই ইউএনও মনোযোগ দিয়ে পরিবারের সদস্যদের কথা শোনেন।

মাঝেমধ্যে আফিফার দিকে তাকিয়ে খোঁজ নেন, সে ঠিকমতো পড়াশোনা করছে কি না, কী কী প্রয়োজন তার। কক্ষের আনুষ্ঠানিক পরিবেশ ধীরে ধীরে যেন এক মানবিক আলাপচারিতায় রূপ নেয়।

এরপর আসে বিদায়ের সময়। সব কাজ শেষ।

আফিফা চুপচাপ দাঁড়িয়ে থাকে ইউএনওর পাশে। হঠাৎ করেই তার ছোট্ট হাতটি এগিয়ে যায় পান্না আক্তারের হাতের দিকে।

মৃদু হাসি নিয়ে সে বলে, “আপা, আপনার সঙ্গে একটা ছবি তুলব?” একটি বাক্য। কয়েকটি শব্দ।

কিন্তু সেই মুহূর্তে যেন শিশুটির সমস্ত ভালোবাসা, কৃতজ্ঞতা আর নতুন করে বাঁচার স্বপ্ন লুকিয়ে ছিল এই ছোট্ট আবদারের ভেতর। হাসিমুখে আন্তরিকতার সাথে সাড়া দেন পান্না আক্তার।

সহকর্মীদের ডাকেন। আফিফাকে পাশে নিয়ে ছবি তোলেন।

সেদিন হয়তো সবচেয়ে মূল্যবান সহায়তা ছিল না সেই ছবিটি। কিন্তু একটি শিশুর মনে সেটিই হয়ে থাকতে পারে নিরাপত্তা, বিশ্বাস আর আপন হয়ে ওঠার এক স্মৃতি।

উখিয়া উপজেলা প্রতিবন্ধী নেতা রফিক উদ্দিন ফকির বলেন, “একই পরিবারের এতজন সদস্যের দৃষ্টিপ্রতিবন্ধী হওয়া অত্যন্ত বিরল ও মর্মান্তিক। তাদের জন্য উন্নত চিকিৎসা, বিশেষ সরকারি সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা জরুরি।” উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোজিনা আক্তার সুমী জানান, পরিবারটি সমাজসেবা অধিদপ্তর থেকে নিয়মিত ভাতা ও অন্যান্য সহায়তা পাচ্ছে।

ভবিষ্যতে অতিরিক্ত কোনো সহায়তার সুযোগ সৃষ্টি হলে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। ইউএনও পান্না আক্তার বলেন, “পরিবারটির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।

জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে তাদের উন্নত চিকিৎসা, পুনর্বাসন এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করার চেষ্টা করা হবে। ভবিষ্যতে সরকারি সব ধরনের সহযোগিতায় পরিবারটিকে অগ্রাধিকার দেওয়া হবে।” তবে সরকারি সহায়তার আশ্বাসের বাইরেও পরিবারটির সবচেয়ে বড় প্রত্যাশা অন্য জায়গায়।

তারা জানতে চান, কেন একই পরিবারের একের পর এক সদস্য দৃষ্টিশক্তি হারাচ্ছেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগের প্রকৃত কারণ নির্ণয় এবং সম্ভাব্য চিকিৎসার ব্যবস্থা করা হোক—এটাই তাদের দীর্ঘদিনের দাবি।

পাশাপাশি দীর্ঘমেয়াদি পুনর্বাসন ও সামাজিক সুরক্ষার আওতায় এনে পরিবারটিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনারও দাবি জানিয়েছেন তারা। পশ্চিম রত্নার খালপাড়ার সেই ছোট্ট ঘরটিতে আজও আলো জ্বলে।

কিন্তু সেই আলোর অনেকটাই তাদের কাছে অধরা। কারণ, পরিবারের অধিকাংশ সদস্যই তা দেখতে পান না।

তারপরও তারা বেঁচে আছেন—আশা নিয়ে। হয়তো কোনো একদিন চিকিৎসাবিজ্ঞান তাদের প্রশ্নের উত্তর খুঁজে দেবে।

হয়তো রাষ্ট্রের সহায়তা তাদের জীবনের ভার কিছুটা হলেও কমাবে। হয়তো ছোট্ট আফিফা আবার বই হাতে নিয়মিত স্কুলে যাবে।

সোমবার বিকেলের সেই দৃশ্য তাই শুধু একটি শিশুর সহায়তা পাওয়ার গল্প নয়। এটি মনে করিয়ে দেয়, প্রশাসনের দায়িত্ব কেবল নথি আর দাপ্তরিক আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়; কখনো কখনো মানুষের কথা মন দিয়ে শোনা, প্রয়োজনের মুহূর্তে পাশে দাঁড়ানো এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়াও জনসেবার গুরুত্বপূর্ণ অংশ।

খালি পায়ে ইউএনওর কার্যালয়ে এসেছিল আট বছরের আফিফা জান্নাত রিফা। ফিরে গেছে হাতে কিছু প্রয়োজনীয় সহায়তা, চিকিৎসার আশ্বাস আর এক টুকরো বিশ্বাস নিয়ে।

বিশ্বাস—তার গল্পটি এবার হয়তো শুধু একটি কার্যালয়ের চার দেয়ালের মধ্যে আটকে থাকবে না।

🔗 আরও পড়ুন:

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: আফিফার পাশে মাতৃস্নেহের মমতায় ইউএনও পান্না আক্তার সম্পর্কিত তথ্য কী?

উত্তর: খালি পায়ে ছোট্ট মেয়েটি ধীরে ধীরে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ঢুকে দাঁড়ায়। গায়ে বিবর্ণ সবুজ পোশাক, চোখে অনিশ্চয়তার ছাপ, মুখে । মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

anwar

anwar

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

উখিয়া
Card Image

আফিফার পাশে মাতৃস্নেহের মমতায় ইউএনও পান্না আক্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আফিফার পাশে মাতৃস্নেহের মমতায় ইউএনও পান্না আক্তার

প্রতিবেদক: সাঈদ মুহাম্মদ আনোয়ার : | প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
Print Image
খালি পায়ে ছোট্ট মেয়েটি ধীরে ধীরে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ঢুকে দাঁড়ায়। গায়ে বিবর্ণ সবুজ পোশাক, চোখে অনিশ্চয়তার ছাপ, মুখে লাজুক এক হাসি। বয়স মাত্র আট। অথচ সেই বয়সেই যেন জীবনের ভার তার কাঁধে। সোমবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৩টা। প্রতিদিনের মতো দাপ্তরিক কাজে ব্যস্ত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার। কার্যালয়ে তখন চলছিল নিয়মিত প্রশাসনিক কার্যক্রম। ঠিক সেই সময় দরজার সামনে দাঁড়িয়ে থাকা শিশুটির দিকে চোখ যায় তাঁর। শিশুটিকে দেখে নিজের আসন ছেড়ে এগিয়ে যান তিনি। কাছে ডেকে স্নেহভরে কোলে তুলে নেন। মৃদু কণ্ঠে জানতে চান, “তোমার নাম কী? কোথা থেকে এসেছ?” শিশুটি মাথা নিচু করে উত্তর দেয়, “আমার নাম আফিফা জান্নাত রিফা।”এরপর থেমে থেমে বলতে শুরু করে নিজের জীবনের গল্প। “আমি আগে দেখতে পেতাম, আপা। এখন আর ঠিকমতো দেখি না। টাকার অভাবে কখনো ডাক্তার দেখানো হয়নি।” কথাগুলো বলার সময় মেয়েটির কণ্ঠে ছিল না কোনো অভিযোগ। ছিল শুধু এক ধরনের অসহায় স্বীকারোক্তি। আফিফা জানায়, তার মা, বাবা এবং বড় ভাইয়েরা সবাই দৃষ্টিপ্রতিবন্ধী। সে চতুর্থ শ্রেণিতে পড়ে। কিন্তু নতুন স্কুল ড্রেস না থাকায় নিয়মিত বিদ্যালয়ে যেতে পারে না। সংসারের ছোটখাটো কাজেও হাত লাগাতে হয় তাকে। একটি শিশুর মুখে এমন বাস্তবতার কথা শুনে বিষয়টিকে আর সাধারণ আবেদন হিসেবে দেখেননি ইউএনও পান্না আক্তার। তিনি সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিবারটির তথ্য যাচাইয়ের নির্দেশ দেন। কিছুক্ষণের মধ্যেই সামনে আসে এক বিস্ময়কর, একই সঙ্গে হৃদয়বিদারক বাস্তবতা। উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের পশ্চিম রত্নার খালপাড়া এলাকার ওই পরিবারে একই সঙ্গে ছয়জন সদস্য দৃষ্টিপ্রতিবন্ধিতার সঙ্গে জীবন কাটাচ্ছেন। তারা হলেন—জামাল উদ্দিন (৫৫), ছমুদা বেগম (৯০), আরমান (২৫), জিহাদ (২৩), মাইমুন হাসান (১৯) এবং আফিফা জান্নাত রিফা (৮)। এর আগে একই পরিবারের আরও দুই সদস্য—জেসমিন আক্তার ও ইব্রাহিম—মারা গেছেন। একই পরিবারের একাধিক প্রজন্মজুড়ে এমন দৃষ্টিপ্রতিবন্ধিতার ঘটনা শুধু বিরলই নয়, চিকিৎসাবিজ্ঞানীদের কাছেও গবেষণার বিষয় হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। তথ্য যাচাইয়ের পর ইউএনও পান্না আক্তারের নির্দেশে পরিবারের দুই সদস্য আরমান ও জিহাদকে উপজেলা কার্যালয়ে আনা হয়। চোখে দেখতে না পারলেও কথাগুলো যেন স্পষ্ট করে ফুটিয়ে তুলছিল তাদের দীর্ঘদিনের সংগ্রামের ইতিহাস। আরমান জানান, সমাজসেবা অধিদপ্তরের ভাতা দিয়ে কোনো রকমে মাসের কিছুদিন চলে। এরপর শুরু হয় ধারদেনা, অন্যের সহায়তা আর অনিশ্চয়তার জীবন। “আফিফার একটা স্কুল ড্রেসও কিনে দিতে পারিনি,” বলেন তিনি। “বাড়িতে স্যানিটারি টয়লেট নেই। অনেক সময় দুই বেলা খাবার জোটানোও কঠিন হয়ে পড়ে। গত রমজানে এমন দিন গেছে, শুধু পানি দিয়েই ইফতার করেছি।” তিনি জানান, বিভিন্ন সরকারি দপ্তর, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের কাছেও একাধিকবার গিয়েছেন। কিন্তু কার্যকর কোনো সহায়তা মেলেনি। আরমানের কথা শুনতে শুনতে বারবার আফিফার দিকে তাকাচ্ছিলেন ইউএনও পান্না আক্তার। একদিকে শিশুটির নীরব মুখ, অন্যদিকে একটি পরিবারের দীর্ঘদিনের অসহায় জীবন—দুই ছবিই যেন একই সঙ্গে সামনে ভেসে উঠছিল। প্রশাসনের নথিতে এটি হয়তো আরেকটি দরিদ্র পরিবারের তথ্য। কিন্তু সেই বিকেলে ইউএনওর কার্যালয়ে উপস্থিত সবার কাছে এটি হয়ে ওঠে মানুষের বেঁচে থাকার লড়াইয়ের এক নির্মম প্রতিচ্ছবি। পরিবারটির সদস্যদের ভাষ্য, কেউ জন্মগতভাবে, আবার কেউ ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারিয়েছেন। একই পরিবারের একাধিক প্রজন্মে এই সমস্যা দেখা দেওয়ায় তারা বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগের প্রকৃত কারণ নির্ণয়ের দাবি জানিয়েছেন। আফিফারও একটাই স্বপ্ন—আবার যদি পৃথিবীটাকে আগের মতো দেখতে পারত। সেদিন ইউএনওর কার্যালয়ে উপস্থিত কেউই হয়তো সেই স্বপ্নের উত্তর দিতে পারেননি। কিন্তু ছোট্ট মেয়েটির কথাগুলো মন দিয়ে শুনেছিলেন একজন প্রশাসনিক কর্মকর্তা। আর সেখান থেকেই শুরু হয় এক পরিবারের পাশে দাঁড়ানোর বাস্তব উদ্যোগ। পরিবারটির অসহায় বাস্তবতার কথা শুনে অপেক্ষা করেননি উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার। দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়ার পরিবর্তে সেদিনই প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেন তিনি। প্রথমেই আফিফার হাতে নতুন জামা ও স্কুল ড্রেস কেনার জন্য পাঁচ হাজার টাকা তুলে দেন। পরিবারের জন্য শুকনো খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যবস্থা করেন। একই সঙ্গে দ্রুত একটি স্যানিটারি টয়লেট নির্মাণ এবং পরিবারটির চিকিৎসা ও প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তবে সেদিনের ঘটনাকে শুধু প্রশাসনিক সহায়তার মধ্যেই সীমাবদ্ধ রাখেননি তিনি। পরিবারের সদস্যদের চিকিৎসার বিষয়টি গুরুত্ব দিয়ে জেলা প্রশাসককে বিষয়টি অবগত করার আশ্বাসও দেন। কার্যালয়ে উপস্থিত ব্যক্তিদের ভাষ্য, পুরো সময়জুড়েই ইউএনও মনোযোগ দিয়ে পরিবারের সদস্যদের কথা শোনেন। মাঝেমধ্যে আফিফার দিকে তাকিয়ে খোঁজ নেন, সে ঠিকমতো পড়াশোনা করছে কি না, কী কী প্রয়োজন তার। কক্ষের আনুষ্ঠানিক পরিবেশ ধীরে ধীরে যেন এক মানবিক আলাপচারিতায় রূপ নেয়। এরপর আসে বিদায়ের সময়। সব কাজ শেষ। আফিফা চুপচাপ দাঁড়িয়ে থাকে ইউএনওর পাশে। হঠাৎ করেই তার ছোট্ট হাতটি এগিয়ে যায় পান্না আক্তারের হাতের দিকে। মৃদু হাসি নিয়ে সে বলে, "আপা, আপনার সঙ্গে একটা ছবি তুলব?" একটি বাক্য। কয়েকটি শব্দ। কিন্তু সেই মুহূর্তে যেন শিশুটির সমস্ত ভালোবাসা, কৃতজ্ঞতা আর নতুন করে বাঁচার স্বপ্ন লুকিয়ে ছিল এই ছোট্ট আবদারের ভেতর। হাসিমুখে আন্তরিকতার সাথে সাড়া দেন পান্না আক্তার। সহকর্মীদের ডাকেন। আফিফাকে পাশে নিয়ে ছবি তোলেন। সেদিন হয়তো সবচেয়ে মূল্যবান সহায়তা ছিল না সেই ছবিটি। কিন্তু একটি শিশুর মনে সেটিই হয়ে থাকতে পারে নিরাপত্তা, বিশ্বাস আর আপন হয়ে ওঠার এক স্মৃতি। উখিয়া উপজেলা প্রতিবন্ধী নেতা রফিক উদ্দিন ফকির বলেন, "একই পরিবারের এতজন সদস্যের দৃষ্টিপ্রতিবন্ধী হওয়া অত্যন্ত বিরল ও মর্মান্তিক। তাদের জন্য উন্নত চিকিৎসা, বিশেষ সরকারি সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা জরুরি।" উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোজিনা আক্তার সুমী জানান, পরিবারটি সমাজসেবা অধিদপ্তর থেকে নিয়মিত ভাতা ও অন্যান্য সহায়তা পাচ্ছে। ভবিষ্যতে অতিরিক্ত কোনো সহায়তার সুযোগ সৃষ্টি হলে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। ইউএনও পান্না আক্তার বলেন, "পরিবারটির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে তাদের উন্নত চিকিৎসা, পুনর্বাসন এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করার চেষ্টা করা হবে। ভবিষ্যতে সরকারি সব ধরনের সহযোগিতায় পরিবারটিকে অগ্রাধিকার দেওয়া হবে।" তবে সরকারি সহায়তার আশ্বাসের বাইরেও পরিবারটির সবচেয়ে বড় প্রত্যাশা অন্য জায়গায়। তারা জানতে চান, কেন একই পরিবারের একের পর এক সদস্য দৃষ্টিশক্তি হারাচ্ছেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগের প্রকৃত কারণ নির্ণয় এবং সম্ভাব্য চিকিৎসার ব্যবস্থা করা হোক—এটাই তাদের দীর্ঘদিনের দাবি। পাশাপাশি দীর্ঘমেয়াদি পুনর্বাসন ও সামাজিক সুরক্ষার আওতায় এনে পরিবারটিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনারও দাবি জানিয়েছেন তারা। পশ্চিম রত্নার খালপাড়ার সেই ছোট্ট ঘরটিতে আজও আলো জ্বলে। কিন্তু সেই আলোর অনেকটাই তাদের কাছে অধরা। কারণ, পরিবারের অধিকাংশ সদস্যই তা দেখতে পান না। তারপরও তারা বেঁচে আছেন—আশা নিয়ে। হয়তো কোনো একদিন চিকিৎসাবিজ্ঞান তাদের প্রশ্নের উত্তর খুঁজে দেবে। হয়তো রাষ্ট্রের সহায়তা তাদের জীবনের ভার কিছুটা হলেও কমাবে। হয়তো ছোট্ট আফিফা আবার বই হাতে নিয়মিত স্কুলে যাবে। সোমবার বিকেলের সেই দৃশ্য তাই শুধু একটি শিশুর সহায়তা পাওয়ার গল্প নয়। এটি মনে করিয়ে দেয়, প্রশাসনের দায়িত্ব কেবল নথি আর দাপ্তরিক আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়; কখনো কখনো মানুষের কথা মন দিয়ে শোনা, প্রয়োজনের মুহূর্তে পাশে দাঁড়ানো এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়াও জনসেবার গুরুত্বপূর্ণ অংশ। খালি পায়ে ইউএনওর কার্যালয়ে এসেছিল আট বছরের আফিফা জান্নাত রিফা। ফিরে গেছে হাতে কিছু প্রয়োজনীয় সহায়তা, চিকিৎসার আশ্বাস আর এক টুকরো বিশ্বাস নিয়ে। বিশ্বাস—তার গল্পটি এবার হয়তো শুধু একটি কার্যালয়ের চার দেয়ালের মধ্যে আটকে থাকবে না।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×