হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চাইল্ড সেফটি নেট প্রকল্পে বদলে যাওয়া কিশোর-কিশোরীদের স্বীকৃতি

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
📌 সংক্ষেপ: উখিয়ায় ইমপ্যাক্ট প্লাস ক্লাবের কিশোর-কিশোরীদের রোল মডেল স্বীকৃতি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‘প্রভাব সৃষ্টিতে উজ্জ্বল তারকারা’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন …

উখিয়ায় ইমপ্যাক্ট প্লাস ক্লাবের কিশোর-কিশোরীদের রোল মডেল স্বীকৃতি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‘প্রভাব সৃষ্টিতে উজ্জ্বল তারকারা’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাইল্ড সেফটি নেট (Child Safety Net) প্রকল্প।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার। বিশেষ অতিথি ছিলেন উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম মোর্শেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজর বদরুল আলম এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা জাহান।

সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মোবিলাইজেশন সিস্টেম অ্যান্ড স্ট্রেংথেনিং কর্মকর্তা মিতু পাপিয়া সরকার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন একই প্রতিষ্ঠানের মোবিলাইজেশন সিস্টেম অ্যান্ড স্ট্রেংথেনিং কর্মকর্তা আশিস রিপন মণ্ডল।

অনুষ্ঠানে ইমপ্যাক্ট প্লাস ক্লাবের কিশোর-কিশোরীদের মধ্যে রোল মডেল স্বীকৃতি প্রদান করা হয়। এ সময় অতিথিরা নিজেদের জীবন সংগ্রাম ও সফলতার অভিজ্ঞতা তুলে ধরে শিশু-কিশোরদের ইতিবাচক নেতৃত্ব, আত্মবিশ্বাস ও সমাজ পরিবর্তনে ভূমিকা রাখতে উৎসাহিত করেন।

আরও পড়ুন

টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

স্বীকৃতিপ্রাপ্ত কিশোর-কিশোরীরা অনুষ্ঠানে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে জানান, ইমপ্যাক্ট প্লাস ক্লাবে যুক্ত হওয়ার পর ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাইল্ড সেফটি নেট প্রকল্পের বিভিন্ন প্রশিক্ষণ ও কার্যক্রম তাদের ব্যক্তিগত বিকাশ, নেতৃত্বের দক্ষতা এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারা বর্তমানে বাল্যবিবাহ প্রতিরোধ, বিদ্যালয় থেকে ঝরে পড়া (স্কুল ড্রপআউট) রোধ, শিশুশ্রম প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ, মাদকাসক্তি প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

🔗 আরও পড়ুন:

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: চাইল্ড সেফটি নেট প্রকল্পে বদলে যাওয়া কিশোর-কিশোরীদের স্বীকৃতি সম্পর্কিত তথ্য কী?

উত্তর: উখিয়ায় ইমপ্যাক্ট প্লাস ক্লাবের কিশোর-কিশোরীদের রোল মডেল স্বীকৃতি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‘প্রভাব সৃষ্টিতে উজ্জ্বল তারকারা’ প্রতিপাদ। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

anwar

anwar

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

উখিয়া
Card Image

চাইল্ড সেফটি নেট প্রকল্পে বদলে যাওয়া কিশোর-কিশোরীদের স্বীকৃতি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চাইল্ড সেফটি নেট প্রকল্পে বদলে যাওয়া কিশোর-কিশোরীদের স্বীকৃতি

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক : | প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
Print Image
উখিয়ায় ইমপ্যাক্ট প্লাস ক্লাবের কিশোর-কিশোরীদের রোল মডেল স্বীকৃতি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‘প্রভাব সৃষ্টিতে উজ্জ্বল তারকারা’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাইল্ড সেফটি নেট (Child Safety Net) প্রকল্প। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার। বিশেষ অতিথি ছিলেন উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম মোর্শেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজর বদরুল আলম এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা জাহান। সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মোবিলাইজেশন সিস্টেম অ্যান্ড স্ট্রেংথেনিং কর্মকর্তা মিতু পাপিয়া সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন একই প্রতিষ্ঠানের মোবিলাইজেশন সিস্টেম অ্যান্ড স্ট্রেংথেনিং কর্মকর্তা আশিস রিপন মণ্ডল। অনুষ্ঠানে ইমপ্যাক্ট প্লাস ক্লাবের কিশোর-কিশোরীদের মধ্যে রোল মডেল স্বীকৃতি প্রদান করা হয়। এ সময় অতিথিরা নিজেদের জীবন সংগ্রাম ও সফলতার অভিজ্ঞতা তুলে ধরে শিশু-কিশোরদের ইতিবাচক নেতৃত্ব, আত্মবিশ্বাস ও সমাজ পরিবর্তনে ভূমিকা রাখতে উৎসাহিত করেন। স্বীকৃতিপ্রাপ্ত কিশোর-কিশোরীরা অনুষ্ঠানে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে জানান, ইমপ্যাক্ট প্লাস ক্লাবে যুক্ত হওয়ার পর ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাইল্ড সেফটি নেট প্রকল্পের বিভিন্ন প্রশিক্ষণ ও কার্যক্রম তাদের ব্যক্তিগত বিকাশ, নেতৃত্বের দক্ষতা এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারা বর্তমানে বাল্যবিবাহ প্রতিরোধ, বিদ্যালয় থেকে ঝরে পড়া (স্কুল ড্রপআউট) রোধ, শিশুশ্রম প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ, মাদকাসক্তি প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন। অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×