হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপহৃত শিশুর ভিডিও ভাইরাল, রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণকারী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
📌 সংক্ষেপ: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের ভিডিওর সূত্র ধরে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে অপহরণের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ…

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের ভিডিওর সূত্র ধরে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে অপহরণের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

অভিযুক্তের বিরুদ্ধে ছয় বছর বয়সী এক শিশুকে অপহরণ করে ৩ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ রয়েছে।

সোমবার (২৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ক্যাম্প-১৮-এর কে-০৯ ব্লকের একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে জকরিয়া (৩০) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ক্যাম্প-১৮-এর কে-০১ ব্লকের বাসিন্দা। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

৮ এপিবিএনের অধিনায়ক (ভারপ্রাপ্ত) রিয়াজ উদ্দিন আহম্মেদ, বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে একটি শিশুকে হাত বেঁধে ছুরি প্রদর্শনের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করা হয়।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

গোপন তথ্য, স্থানীয় হেড-মাঝি ও সাব-মাঝিদের সহযোগিতা এবং বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে অভিযুক্তের অবস্থান নিশ্চিত করে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অপহরণে জড়িত জকরিয়াকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।”

এপিবিএন সূত্র জানায়, গত ২৭ জুলাই ফেসবুকে প্রকাশিত ভিডিওটিতে এক শিশুর হাত বাঁধা অবস্থায় তার সামনে ছুরি ধরে ভয়ভীতি প্রদর্শনের দৃশ্য দেখা যায়। আতঙ্কিত শিশুটি কান্নাজড়িত কণ্ঠে প্রাণভিক্ষা চাইছিল।

ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বালুখালী ময়নারঘোনা পুলিশ ক্যাম্প বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে।

তদন্তে জানা যায়, ভিডিওতে থাকা শিশুটি রহমত আলী (৬), সে উখিয়া ক্যাম্প-১১-এর ই-৪ ব্লকের বাসিন্দা মোহাম্মদ জুনাইদের ছেলে। তাকে গত ২২ জুলাই অপহরণ করা হয়।

পরে ২৬ জুলাই অপহরণকারীদের দাবিকৃত ৩ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ পরিশোধের পর শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। অপহরণকারীদের প্রাণনাশের হুমকির কারণে পরিবারটি আইনশৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হতে সাহস পায়নি।

তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পর উখিয়া থানা পুলিশের তথ্য ও গোয়েন্দা অনুসন্ধানে জকরিয়ার সম্পৃক্ততা নিশ্চিত হলে তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়।

রিয়াজ উদ্দিন আহম্মেদ আরও বলেন, “রোহিঙ্গা ক্যাম্পে অপহরণ, চাঁদাবাজি, সন্ত্রাস ও সংঘবদ্ধ অপরাধ দমনে এপিবিএনের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: সামাজিক যোগাযোগ মাধ্যমে অপহৃত শিশুর ভিডিও ভাইরাল, রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণকারী গ্রেপ্তার সম্পর্কিত তথ্য কী?

উত্তর: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের ভিডিওর সূত্র ধরে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপহৃত শিশুর ভিডিও ভাইরাল, রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণকারী গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপহৃত শিশুর ভিডিও ভাইরাল, রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণকারী গ্রেপ্তার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
Print Image
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের ভিডিওর সূত্র ধরে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে অপহরণের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। অভিযুক্তের বিরুদ্ধে ছয় বছর বয়সী এক শিশুকে অপহরণ করে ৩ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ রয়েছে। সোমবার (২৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ক্যাম্প-১৮-এর কে-০৯ ব্লকের একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে জকরিয়া (৩০) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ক্যাম্প-১৮-এর কে-০১ ব্লকের বাসিন্দা। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। ৮ এপিবিএনের অধিনায়ক (ভারপ্রাপ্ত) রিয়াজ উদ্দিন আহম্মেদ, বলেন, "সামাজিক যোগাযোগমাধ্যমে একটি শিশুকে হাত বেঁধে ছুরি প্রদর্শনের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করা হয়। গোপন তথ্য, স্থানীয় হেড-মাঝি ও সাব-মাঝিদের সহযোগিতা এবং বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে অভিযুক্তের অবস্থান নিশ্চিত করে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অপহরণে জড়িত জকরিয়াকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।" এপিবিএন সূত্র জানায়, গত ২৭ জুলাই ফেসবুকে প্রকাশিত ভিডিওটিতে এক শিশুর হাত বাঁধা অবস্থায় তার সামনে ছুরি ধরে ভয়ভীতি প্রদর্শনের দৃশ্য দেখা যায়। আতঙ্কিত শিশুটি কান্নাজড়িত কণ্ঠে প্রাণভিক্ষা চাইছিল। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বালুখালী ময়নারঘোনা পুলিশ ক্যাম্প বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে। তদন্তে জানা যায়, ভিডিওতে থাকা শিশুটি রহমত আলী (৬), সে উখিয়া ক্যাম্প-১১-এর ই-৪ ব্লকের বাসিন্দা মোহাম্মদ জুনাইদের ছেলে। তাকে গত ২২ জুলাই অপহরণ করা হয়। পরে ২৬ জুলাই অপহরণকারীদের দাবিকৃত ৩ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ পরিশোধের পর শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। অপহরণকারীদের প্রাণনাশের হুমকির কারণে পরিবারটি আইনশৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হতে সাহস পায়নি। তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পর উখিয়া থানা পুলিশের তথ্য ও গোয়েন্দা অনুসন্ধানে জকরিয়ার সম্পৃক্ততা নিশ্চিত হলে তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। রিয়াজ উদ্দিন আহম্মেদ আরও বলেন, "রোহিঙ্গা ক্যাম্পে অপহরণ, চাঁদাবাজি, সন্ত্রাস ও সংঘবদ্ধ অপরাধ দমনে এপিবিএনের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।"

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×