হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামুতে র‌্যাবের অভিযানে ডাকাত চক্রের অস্ত্রের গোপন আস্তানা উন্মোচন, উদ্ধার ৩ বন্দুক ও ৩ ধারালো অস্ত্র

শহিদুল ইসলাম::

শহিদুল ইসলাম::

বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের থোয়াইংগাকাটা এলাকায় অভিযান চালিয়ে ডাকাত চক্রের ব্যবহারের জন্য মজুত করে রাখা তিনটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও তিনটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাপি…

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের থোয়াইংগাকাটা এলাকায় অভিযান চালিয়ে ডাকাত চক্রের ব্যবহারের জন্য মজুত করে রাখা তিনটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও তিনটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। তবে অভিযান চলাকালে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (২৯ জুলাই) র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, রামু উপজেলার ৯ নম্বর খুনিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের থোয়াইংগাকাটা গ্রামে একটি সংঘবদ্ধ ডাকাত চক্র ডাকাতির প্রস্তুতির অংশ হিসেবে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র গোপনে মজুত করে রেখেছে।

এ তথ্যের ভিত্তিতে বুধবার ভোর সাড়ে ৬টার দিকে র‌্যাব-১৫-এর সিপিএসসি (কক্সবাজার) এর একটি বিশেষ আভিযানিক দল ওই এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

অভিযানের একপর্যায়ে স্থানীয় বাসিন্দা মো. শাহজাহানের (৩৬) বাড়ির উত্তর পাশে পুকুরসংলগ্ন একটি ফাঁকা স্থানে বিশেষ কৌশলে মাটির নিচে লুকিয়ে রাখা অবস্থায় তিনটি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং কাঠের হাতলযুক্ত তিনটি ধারালো দেশীয় অস্ত্র (দা) উদ্ধার করা হয়।

র‌্যাবের দাবি, উদ্ধার হওয়া অস্ত্রগুলো সংঘবদ্ধ অপরাধী ও ডাকাত চক্রের ব্যবহারের জন্য গোপনে সংরক্ষণ করা হয়েছিল। তবে অভিযানের আগেই সংশ্লিষ্ট ব্যক্তিরা স্থান ত্যাগ করায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১৫-এর পক্ষ থেকে জানানো হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অস্ত্রধারী সন্ত্রাসী ও ডাকাত চক্র দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বাহিনীর গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।

জননিরাপত্তা নিশ্চিত করতে অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাত ও অবৈধ অস্ত্র কারবারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: রামুতে র‌্যাবের অভিযানে ডাকাত চক্রের অস্ত্রের গোপন আস্তানা উন্মোচন, উদ্ধার ৩ বন্দুক ও ৩ ধারালো অস্ত্র সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের থোয়াইংগাকাটা এলাকায় অভিযান চালিয়ে ডাকাত চক্রের ব্যবহারের জন্য মজুত করে রাখা তিনটি দেশীয় তৈরি এ। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রামুতে র‌্যাবের অভিযানে ডাকাত চক্রের অস্ত্রের গোপন আস্তানা উন্মোচন, উদ্ধার ৩ বন্দুক ও ৩ ধারালো অস্ত্র

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামুতে র‌্যাবের অভিযানে ডাকাত চক্রের অস্ত্রের গোপন আস্তানা উন্মোচন, উদ্ধার ৩ বন্দুক ও ৩ ধারালো অস্ত্র

প্রতিবেদক: শহিদুল ইসলাম:: | প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের থোয়াইংগাকাটা এলাকায় অভিযান চালিয়ে ডাকাত চক্রের ব্যবহারের জন্য মজুত করে রাখা তিনটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও তিনটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। তবে অভিযান চলাকালে কাউকে আটক করা সম্ভব হয়নি। বুধবার (২৯ জুলাই) র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, রামু উপজেলার ৯ নম্বর খুনিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের থোয়াইংগাকাটা গ্রামে একটি সংঘবদ্ধ ডাকাত চক্র ডাকাতির প্রস্তুতির অংশ হিসেবে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র গোপনে মজুত করে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে বুধবার ভোর সাড়ে ৬টার দিকে র‌্যাব-১৫-এর সিপিএসসি (কক্সবাজার) এর একটি বিশেষ আভিযানিক দল ওই এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে স্থানীয় বাসিন্দা মো. শাহজাহানের (৩৬) বাড়ির উত্তর পাশে পুকুরসংলগ্ন একটি ফাঁকা স্থানে বিশেষ কৌশলে মাটির নিচে লুকিয়ে রাখা অবস্থায় তিনটি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং কাঠের হাতলযুক্ত তিনটি ধারালো দেশীয় অস্ত্র (দা) উদ্ধার করা হয়। র‌্যাবের দাবি, উদ্ধার হওয়া অস্ত্রগুলো সংঘবদ্ধ অপরাধী ও ডাকাত চক্রের ব্যবহারের জন্য গোপনে সংরক্ষণ করা হয়েছিল। তবে অভিযানের আগেই সংশ্লিষ্ট ব্যক্তিরা স্থান ত্যাগ করায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব-১৫-এর পক্ষ থেকে জানানো হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অস্ত্রধারী সন্ত্রাসী ও ডাকাত চক্র দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বাহিনীর গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাত ও অবৈধ অস্ত্র কারবারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×