হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

খুলনায় সেতুর নিচ থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার, দেহে আঘাতের চিহ্ন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ন


খুলনা, ০১ সেপ্টেম্বর – খুলনার খান জাহান আলী সেতুর (রূপসা সেতু) নিচ থেকে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ আগষ্ট) সন্ধ্যা ৭টার দিকে সেতুর ২ নম্বর পিলারের বেজমেন্ট থেকে তার মরদেহ উদ্ধার হয়।

খুলনার নৌ পুলিশ রূপসা ফাঁড়ির এসআই বেল্লাহ হোসেন জানান, সন্ধ্যা ৭টার দিকে তারা মরদেহটি উদ্ধার করেন। সেসময় বুলুর পরনে ছিল ব্লু রঙের গ্যাবাডিন প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট। তার ডান হাত ও মুখমণ্ডল ক্ষতবিক্ষত ছিল। সেসময় তার পকেট থাকা ভোটার আইডি কার্ডের মাধ্যমে তাকে শনাক্ত করা হয়।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

ওয়াহেদ-উজ-জামান বুলু প্রায় তিন দশক ধরে চ্যানেল ওয়ান, ভোরের কাগজ, বঙ্গবাণী, দৈনিক প্রবাহসহ বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কাজ করেছেন। সর্বশেষ তিনি দৈনিক সংবাদ প্রতিদিনের সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেব কাজ করছিলেন।

তিনি খুলনা নগরীর শিববাড়ি মোড় সংলগ্ন পৈতৃক বাড়িতে বসবাস করতেন। খুলনা প্রেসক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সদস্য ছিলেন বুলু।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ০১ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

খুলনায় সেতুর নিচ থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার, দেহে আঘাতের চিহ্ন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

খুলনায় সেতুর নিচ থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার, দেহে আঘাতের চিহ্ন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] খুলনা, ০১ সেপ্টেম্বর – খুলনার খান জাহান আলী সেতুর (রূপসা সেতু) নিচ থেকে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ আগষ্ট) সন্ধ্যা ৭টার দিকে সেতুর ২ নম্বর পিলারের বেজমেন্ট থেকে তার মরদেহ উদ্ধার হয়।খুলনার নৌ পুলিশ রূপসা ফাঁড়ির এসআই বেল্লাহ হোসেন জানান, সন্ধ্যা ৭টার দিকে তারা মরদেহটি উদ্ধার করেন। সেসময় বুলুর পরনে ছিল ব্লু রঙের গ্যাবাডিন প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট। তার ডান হাত ও মুখমণ্ডল ক্ষতবিক্ষত ছিল। সেসময় তার পকেট থাকা ভোটার আইডি কার্ডের মাধ্যমে তাকে শনাক্ত করা হয়।ওয়াহেদ-উজ-জামান বুলু প্রায় তিন দশক ধরে চ্যানেল ওয়ান, ভোরের কাগজ, বঙ্গবাণী, দৈনিক প্রবাহসহ বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কাজ করেছেন। সর্বশেষ তিনি দৈনিক সংবাদ প্রতিদিনের সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেব কাজ করছিলেন।তিনি খুলনা নগরীর শিববাড়ি মোড় সংলগ্ন পৈতৃক বাড়িতে বসবাস করতেন। খুলনা প্রেসক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সদস্য ছিলেন বুলু।সূত্র: জাগো নিউজএনএন/ ০১ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×