কক্সবাজারের ঈদগাঁওয়ে পাচারকালে প্রায় দুই মন গাঁজাসহ র্যাবের হাতে আটক দুই মাদক কারবারির পরিচয় মিলেছে । র্যাব ১৫ কক্সবাজার এর প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
আটককৃত দুই মাদক কারবারি হচ্ছে কক্সবাজারের টেকনাফ উপজেলার টেকনাফ সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের শীলবনিয়া পাড়ার মৃত ফয়েজ আহাম্মেদের পুত্র নজির আহাম্মেদ (৪৪)ও বরিশালের আগৈলঝাড়া থানার পয়সা গ্রামের মৃত কিতাব আলি বখতিয়ারের পুত্র মোঃ রিয়াজুল বখতিয়ার (৪৮)।সে বর্তমানে ঢাকা খিলক্ষেত, উত্তরপাড়ায় বসবাস করেন।
র্যাব জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে নজির আহাম্মেদ একজন চিহ্নিত ও অভ্যাসগত মাদক কারবারি। তার বিরুদ্ধে রাজধানী ঢাকার বংশাল, চট্টগ্রামের কোতোয়ালী ও বায়েজিদ বোস্তামী, ফেনী সদর এবং কক্সবাজারের টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ‘বিদেশি নাগরিক আইন’ সহ মোট ৬টি মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক পাচারের সত্যতা স্বীকার করেছে। উদ্ধারকৃত গাঁজা, জব্দকৃত প্রাইভেট কার ও মোবাইলসহ আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ
থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, উদ্ধারকৃত মাদক, গাড়ি মোবাইল সহ দুই কারবারিকে শুক্রবার দিবাগত রাতে হস্তান্তর পরবর্তী সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রসঙ্গত তাদের দুজনকে কক্সবাজার মুখিএকটি সাদা সেডান কার যোগে মাদক পাচারকালে শুক্রবার (৩১ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার মেহেরঘোনা এলাকায় বিশেষ তল্লাশি চৌকি বসিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার, দুটি মোবাইল ফোন জব্দ এবং দুইটি লাগেজ ভর্তি ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: ঈদগাঁওয়ে র্যাবের অভিযানে গাঁজাসহ আটক দুই মাদক কারবারির পরিচয় মিলেছে সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের ঈদগাঁওয়ে পাচারকালে প্রায় দুই মন গাঁজাসহ র্যাবের হাতে আটক দুই মাদক কারবারির পরিচয় মিলেছে । র্যাব ১৫ কক্সবাজার এর প্রেস ব্রিফ। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন