জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) বিকেলে কক্সবাজারের উখিয়ায় ১১ দলীয় ঐক্যের ব্যানারে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির আয়োজন ও সমন্বয়ে ছিল উখিয়া উপজেলা জামায়াতে ইসলামী।
গণমিছিলটি ঝাউতলাস্থ মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কোর্টবাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মজিদিয়া হোটেলের সামনে সমাবেশে গিয়ে শেষ হয়। এতে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল। সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা সোলতান আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমেদ আনোয়ারী জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে জুলাই সনদের দ্রুত বাস্তবায়নের দাবি জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী এবং জেলা খেলাফত মজলিসের সেক্রেটারি আবু আব্দুল্লাহ আল হোসাইন।
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য সোফি
সভাপতির বক্তব্যে অধ্যাপক মাওলানা আবুল ফজল জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সমাবেশে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
- উখিয়ায় বিএনপি প্রার্থী সুলতানের সংবাদ সম্মেলন : নির্বাচন বর্জনের ঘোষণা
- ধর্মীয় নেতাদের সমন্বয়ে উখিয়ায় শিশু সুরক্ষা বিষয়ক আলোচনা সভা
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: জুলাই গণঅভ্যুত্থান দিবসে উখিয়ায় ১১ দলীয় ঐক্যের গণমিছিল সম্পর্কিত তথ্য কী?
উত্তর: জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) বিকেলে কক্সবাজারের উখিয়ায় ১১ দলীয় ঐক্যের ব্যানারে গণমিছিল ও সমাবেশ অনুষ। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন