হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় কিশোরীদের মার্শাল আর্ট প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
📌 সংক্ষেপ: নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা, আত্মবিশ্বাস বাড়ানো এবং বাল্যবিবাহ প্রতিরোধে সক্ষম করে তুলতে কক্সবাজারের উখিয়ায় কিশোরীদের মার্শাল আর্ট প্রশিক্ষণ শুরু হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাইল্ড সেফটি নেট প…

নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা, আত্মবিশ্বাস বাড়ানো এবং বাল্যবিবাহ প্রতিরোধে সক্ষম করে তুলতে কক্সবাজারের উখিয়ায় কিশোরীদের মার্শাল আর্ট প্রশিক্ষণ শুরু হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাইল্ড সেফটি নেট প্রকল্পের (সিএসএনপি) উদ্যোগে বৃহস্পতিবার রফিক জাহান মাহমুদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার। তিনি বলেন, ‘মেয়েদের জন্য মার্শাল আর্ট প্রশিক্ষণের ব্যবস্থা করায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে ধন্যবাদ। এটি সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে মেয়েরা ইভটিজিং, শারীরিক নির্যাতন ও অপহরণ থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম হবে।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোর্শেদ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কক্সবাজার এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার রোনাল্ড প্রবীর চিসিক, সমন্বিত জীবিকা বিভাগের কারিগরি কর্মসূচি ব্যবস্থাপক মোহাম্মদ রুহুল আমিন, চাইল্ড সেফটি নেট প্রকল্পের (সিএসএনপি) প্রকল্প ব্যবস্থাপক সাগর ডি’ কস্তা, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, সদস্য সচিব ফারুক আহমেদ, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিশেষজ্ঞ বেনজিন চাকমা এবং কারিগরি সমন্বয়কারী শাহনাজ পারভীন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কিশোরীদের আত্মরক্ষার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি এ ধরনের প্রশিক্ষণ তাঁদের আত্মবিশ্বাসী করে তুলতে ভূমিকা রাখবে। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধে নিজেদের অধিকার ও নিরাপত্তা বিষয়ে সচেতন হওয়ার সুযোগ তৈরি হবে।

আরও পড়ুন

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য সোফি

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে একটি চারা গাছ রোপণ করেন ইউএনও পান্না আক্তার। পরে কারিগরি প্রশিক্ষণ গ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। একই সময়ে হিজলিয়া একেসি উচ্চ বিদ্যালয়ের পুরো সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কিশোরীদের আত্মরক্ষার দক্ষতা অর্জনের পাশাপাশি আত্মবিশ্বাসী করে তোলার লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বলে আয়োজকেরা জানান।

🔗 আরও পড়ুন:

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: উখিয়ায় কিশোরীদের মার্শাল আর্ট প্রশিক্ষণ শুরু সম্পর্কিত তথ্য কী?

উত্তর: নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা, আত্মবিশ্বাস বাড়ানো এবং বাল্যবিবাহ প্রতিরোধে সক্ষম করে তুলতে কক্সবাজারের উখিয়ায় কিশোরীদের মার্শাল আর্ট প্রশি। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

anwar

anwar

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

উখিয়া
Card Image

উখিয়ায় কিশোরীদের মার্শাল আর্ট প্রশিক্ষণ শুরু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় কিশোরীদের মার্শাল আর্ট প্রশিক্ষণ শুরু

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক : | প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
Print Image
নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা, আত্মবিশ্বাস বাড়ানো এবং বাল্যবিবাহ প্রতিরোধে সক্ষম করে তুলতে কক্সবাজারের উখিয়ায় কিশোরীদের মার্শাল আর্ট প্রশিক্ষণ শুরু হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাইল্ড সেফটি নেট প্রকল্পের (সিএসএনপি) উদ্যোগে বৃহস্পতিবার রফিক জাহান মাহমুদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার। তিনি বলেন, ‘মেয়েদের জন্য মার্শাল আর্ট প্রশিক্ষণের ব্যবস্থা করায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে ধন্যবাদ। এটি সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে মেয়েরা ইভটিজিং, শারীরিক নির্যাতন ও অপহরণ থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম হবে।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোর্শেদ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কক্সবাজার এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার রোনাল্ড প্রবীর চিসিক, সমন্বিত জীবিকা বিভাগের কারিগরি কর্মসূচি ব্যবস্থাপক মোহাম্মদ রুহুল আমিন, চাইল্ড সেফটি নেট প্রকল্পের (সিএসএনপি) প্রকল্প ব্যবস্থাপক সাগর ডি’ কস্তা, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, সদস্য সচিব ফারুক আহমেদ, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিশেষজ্ঞ বেনজিন চাকমা এবং কারিগরি সমন্বয়কারী শাহনাজ পারভীন। অনুষ্ঠানে বক্তারা বলেন, কিশোরীদের আত্মরক্ষার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি এ ধরনের প্রশিক্ষণ তাঁদের আত্মবিশ্বাসী করে তুলতে ভূমিকা রাখবে। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধে নিজেদের অধিকার ও নিরাপত্তা বিষয়ে সচেতন হওয়ার সুযোগ তৈরি হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে একটি চারা গাছ রোপণ করেন ইউএনও পান্না আক্তার। পরে কারিগরি প্রশিক্ষণ গ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। একই সময়ে হিজলিয়া একেসি উচ্চ বিদ্যালয়ের পুরো সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। কিশোরীদের আত্মরক্ষার দক্ষতা অর্জনের পাশাপাশি আত্মবিশ্বাসী করে তোলার লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বলে আয়োজকেরা জানান।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×