হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় বসতবাড়িতে আগুন, পুড়ে গেছে ৪টি গরু, আহত ১

নাজিম উদ্দিন, পেকুয়া::

নাজিম উদ্দিন, পেকুয়া::

রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নে একটি বসতবাড়ি সম্পুর্ন পুড়ে গেছে। আগুনে ঘরের বারান্দায় থাকা থাকা চারটি গরু পুড়ে মারা গেছে। আগুন নেভাতে গিয়ে একজন দগ্ধ হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকাল ১১টার …

কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নে একটি বসতবাড়ি সম্পুর্ন পুড়ে গেছে। আগুনে ঘরের বারান্দায় থাকা থাকা চারটি গরু পুড়ে মারা গেছে। আগুন নেভাতে গিয়ে একজন দগ্ধ হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে ফাঁশিয়াখালী পশ্চিম কুতুবপাড়া এলাকার বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী আবু জাফরের বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। আগুনে নগদ টাকাসহ আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবার দাবি করেছেন। দগ্ধ আবু বকর (১৮) আবু জাফরের ছেলে বলে জানাগেছে।

স্থানীয়সুত্রে জানাগেছে, সকাল ১১টার দিকে আবু জাফরের বাড়িতে আগুন দেখতে পান। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে বসতবাড়ি সম্পুর্ন পুড়ে গেছে। এতে বাড়ির বারান্দায় থাকায় চারটি গরু আগুনে পুড়ে অঙ্গার হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীসুত্রে জানাগেছে, আগুনের তীব্রতা ছিল ভয়াবহ। স্থানীয় লোকজন আগুন নিভানোর প্রাণপন চেষ্টা চালায়। তবে আগুনের ভয়াবহতায় সবকিছু চোখের সামনে পুড়ে শেষ হয়ে গেছে। ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ আনেন। বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছে।

আবু জাফরের স্ত্রী জুবাইদা বেগম বলেন, হঠাৎ বাড়িতে আগুন দেখতে পাই। দাউ দাউ করে জ্বলছে বাড়ি। আগুন লাগার আগে আমি পুকুরে গোসল করতে যাই। আগুনে নগদ সাড়ে ১ লাখ ৮০ হাজার টাকা, চারটি গরু যার আনুমানিক মুল্য সাড়ে ৩ লাখ টাকা, ধান ও প্রয়োজনীয় মালামালসহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন

আদাবরে ককটেল বিস্ফোরণ, মগবাজারে চেকপোস্টে ককটেল মারার সময় আটক ৪

বারবাকিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান আনিসুল করিম বলেন, আগুনে পুড়ে পরিবারটি নিঃস্ব হয়ে গেছে।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: পেকুয়ায় বসতবাড়িতে আগুন, পুড়ে গেছে ৪টি গরু, আহত ১ সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নে একটি বসতবাড়ি সম্পুর্ন পুড়ে গেছে। আগুনে ঘরের বারান্দায় থাকা থাকা চারটি গরু পুড়ে মারা গেছে। আগু। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পেকুয়ায় বসতবাড়িতে আগুন, পুড়ে গেছে ৪টি গরু, আহত ১

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় বসতবাড়িতে আগুন, পুড়ে গেছে ৪টি গরু, আহত ১

প্রতিবেদক: নাজিম উদ্দিন, পেকুয়া:: | প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নে একটি বসতবাড়ি সম্পুর্ন পুড়ে গেছে। আগুনে ঘরের বারান্দায় থাকা থাকা চারটি গরু পুড়ে মারা গেছে। আগুন নেভাতে গিয়ে একজন দগ্ধ হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে ফাঁশিয়াখালী পশ্চিম কুতুবপাড়া এলাকার বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী আবু জাফরের বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। আগুনে নগদ টাকাসহ আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবার দাবি করেছেন। দগ্ধ আবু বকর (১৮) আবু জাফরের ছেলে বলে জানাগেছে। স্থানীয়সুত্রে জানাগেছে, সকাল ১১টার দিকে আবু জাফরের বাড়িতে আগুন দেখতে পান। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে বসতবাড়ি সম্পুর্ন পুড়ে গেছে। এতে বাড়ির বারান্দায় থাকায় চারটি গরু আগুনে পুড়ে অঙ্গার হয়ে যায়। প্রত্যক্ষদর্শীসুত্রে জানাগেছে, আগুনের তীব্রতা ছিল ভয়াবহ। স্থানীয় লোকজন আগুন নিভানোর প্রাণপন চেষ্টা চালায়। তবে আগুনের ভয়াবহতায় সবকিছু চোখের সামনে পুড়ে শেষ হয়ে গেছে। ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ আনেন। বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছে। আবু জাফরের স্ত্রী জুবাইদা বেগম বলেন, হঠাৎ বাড়িতে আগুন দেখতে পাই। দাউ দাউ করে জ্বলছে বাড়ি। আগুন লাগার আগে আমি পুকুরে গোসল করতে যাই। আগুনে নগদ সাড়ে ১ লাখ ৮০ হাজার টাকা, চারটি গরু যার আনুমানিক মুল্য সাড়ে ৩ লাখ টাকা, ধান ও প্রয়োজনীয় মালামালসহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বারবাকিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান আনিসুল করিম বলেন, আগুনে পুড়ে পরিবারটি নিঃস্ব হয়ে গেছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×