কক্সবাজারের পেকুয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মন্টু মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।
বুধবার (১৯ আগস্ট) উপজেলার মগনামা ইউনিয়নের সাবমেরিন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্ত মন্টু মিয়া শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার মুন্সিপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনিসুল ইসলাম জানান, অভিযানে মন্টু মিয়ার কাছ থেকে ৩টি ইয়াবা ও এক পুঁটলি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাজা দেওয়া হয়েছে।
উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, তিন ঘণ্টা ধরে সড়ক অবরোধ, আটকা কয়েক হাজার যানবাহন
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: পেকুয়ায় ইয়াবা ও গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের কারাদণ্ড সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের পেকুয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মন্টু মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এ। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন