বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে যৌথ অভিযান চালিয়ে মালিকবিহীন বিভিন্ন ধরনের সার আটক করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)। আটক করা সারের আনুমানিক মূল্য ৩৯ হাজার টাকা।
শনিবার (২৯ আগস্ট) দুপুর ২টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) ও উপজেলা কৃষি কর্মকর্তার সমন্বয়ে উপজেলার থিমছড়ি এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মালিকবিহীন ২৫০ কেজি ইউরিয়া, ৮০০ কেজি টিএসপি ও ২৫০ কেজি ডিএপি সারসহ মোট ১ হাজার ৩০০ কেজি বিভিন্ন ধরনের সার আটক করা হয়।
বিজিবি জানায়, সীমান্ত দিয়ে কৃষি উপকরণ যাতে অবৈধভাবে দেশের বাইরে পাচার হতে না পারে, সে লক্ষ্যে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন স্থানে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অবৈধ অস্ত্র ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি কৃষি উপকরণ ও সার যাতে দেশের বাইরে পাচার হতে না পারে, সে বিষয়েও সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি করা হচ্ছে।
এদিকে, সীমান্ত এলাকা থেকে সার পাচার রোধে বিজিবির এ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কৃষকেরা। তাঁরা বলেন, সার দেশের বাইরে পাচার হলে স্থানীয় কৃষকদের চাহিদা অনুযায়ী সার পাওয়া কঠিন হয়ে পড়ে। এতে বাজারে সংকট ও মূল্যবৃদ্ধির আশঙ্কা থাকে।
আটক সার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: নাইক্ষ্যংছড়িতে যৌথ অভিযান চালিয়ে মালিকবিহীন বিভিন্ন ধরনের সার জব্দ সম্পর্কিত তথ্য কী?
উত্তর: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে যৌথ অভিযান চালিয়ে মালিকবিহীন বিভিন্ন ধরনের সার আটক করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন