হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সেন্টমার্টিন দ্বীপে ২০ রোহিঙ্গার অনুপ্রবেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক::

মিয়ানমার থেকে ২০ রোহিঙ্গাকে বহনকারী একটি নৌকা সেন্টমার্টিনে অনুপ্রবেশ করেছে। শুক্রবার সকালে নৌকাটি সেন্টমার্টিন দ্বীপের উত্তর সৈকতে ভিড়েছে। ওই নৌকায় ১৬ জন পুরুষ, তিনজন নারী ও একটি শিশু রয়েছে।

নৌকা অনুপ্রবেশের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের বিষয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।’

স্থানীয়রা জানান, মিয়ানমারের কারাগার থেকে বের হয়ে বেশ কয়েকজন রোহিঙ্গা একটি নৌকায় চড়ে বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টা করে। পরে বৈরী আবহাওয়ার কারণে রোহিঙ্গাবোঝাই নৌকাটি প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ঢুকে পড়ে। পরে উত্তর-পশ্চিম বিচে আশ্রয় নেয়। স্থানীয়রা দেখতে পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবহিত করে। পরে তাদের একটি হোটেলে নেওয়া হয়।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা মুহাম্মদ সোলেইমান বলেন, সকালে ঝড়ো বৃষ্টির কবলে পরে মিয়ানমারের রোহিঙ্গাবোঝাই একটি নৌকা দ্বীপে সৈকতে পৌঁছে। তারা নৌকা থেকে নেমে তীরে ঢুকে পরে। পরে বিজিবি তাদের হেফাজতে নেয়। সেখানে শিশুসহ রোহিঙ্গা নারী রয়েছে।

এ বিষয়ে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, রোহিঙ্গাবোঝাই একটি নৌকা দ্বীপে অনুপ্রবেশের বিষয়ে স্থানীয়দের কাছ থেকে শুনেছি। বিষয়টি বিস্তারিত আমি অবগত নই।

এদিকে সেন্টমার্টিনে অনুপ্রবেশের বিষয়ে টেকনাফের বিজিবি ও কোস্ট গার্ডের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সীমান্তের একাধিক সূত্র জানায়, গত বছরের ফেব্রুয়ারি মাসের শুরুতে মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সংঘাতে জড়ায় দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। টানা ১১ মাস যুদ্ধের পর ৮ ডিসেম্বর আরকান আর্মি রাখাইন রাজ্যের ৮০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে নেয়। মিয়ানমার থেকে গত ১৮ মাসে বাংলাদেশে নতুন করে প্রায় দেড় লাখ রোহিঙ্গা প্রবেশ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

সেন্টমার্টিন দ্বীপে ২০ রোহিঙ্গার অনুপ্রবেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সেন্টমার্টিন দ্বীপে ২০ রোহিঙ্গার অনুপ্রবেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক:: মিয়ানমার থেকে ২০ রোহিঙ্গাকে বহনকারী একটি নৌকা সেন্টমার্টিনে অনুপ্রবেশ করেছে। শুক্রবার সকালে নৌকাটি সেন্টমার্টিন দ্বীপের উত্তর সৈকতে ভিড়েছে। ওই নৌকায় ১৬ জন পুরুষ, তিনজন নারী ও একটি শিশু রয়েছে। নৌকা অনুপ্রবেশের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের বিষয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।’ স্থানীয়রা জানান, মিয়ানমারের কারাগার থেকে বের হয়ে বেশ কয়েকজন রোহিঙ্গা একটি নৌকায় চড়ে বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টা করে। পরে বৈরী আবহাওয়ার কারণে রোহিঙ্গাবোঝাই নৌকাটি প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ঢুকে পড়ে। পরে উত্তর-পশ্চিম বিচে আশ্রয় নেয়। স্থানীয়রা দেখতে পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবহিত করে। পরে তাদের একটি হোটেলে নেওয়া হয়। সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা মুহাম্মদ সোলেইমান বলেন, সকালে ঝড়ো বৃষ্টির কবলে পরে মিয়ানমারের রোহিঙ্গাবোঝাই একটি নৌকা দ্বীপে সৈকতে পৌঁছে। তারা নৌকা থেকে নেমে তীরে ঢুকে পরে। পরে বিজিবি তাদের হেফাজতে নেয়। সেখানে শিশুসহ রোহিঙ্গা নারী রয়েছে। এ বিষয়ে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, রোহিঙ্গাবোঝাই একটি নৌকা দ্বীপে অনুপ্রবেশের বিষয়ে স্থানীয়দের কাছ থেকে শুনেছি। বিষয়টি বিস্তারিত আমি অবগত নই। এদিকে সেন্টমার্টিনে অনুপ্রবেশের বিষয়ে টেকনাফের বিজিবি ও কোস্ট গার্ডের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। সীমান্তের একাধিক সূত্র জানায়, গত বছরের ফেব্রুয়ারি মাসের শুরুতে মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে সংঘাতে জড়ায় দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। টানা ১১ মাস যুদ্ধের পর ৮ ডিসেম্বর আরকান আর্মি রাখাইন রাজ্যের ৮০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে নেয়। মিয়ানমার থেকে গত ১৮ মাসে বাংলাদেশে নতুন করে প্রায় দেড় লাখ রোহিঙ্গা প্রবেশ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×