টেকনাফে ৫০ লিটার দেশীয় মদসহ এক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড।
সোমবার (৩১ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া কর্তৃক দক্ষিণ শীলখালী এলাকার বিজিবি চেকপোস্ট লাগোয়া এলাকায় এ অভিযান পরিচালিনা করা হয়।
অভিযানকালে একটি সন্দেহভাজন ইজিবাইকে তল্লাশি চালিয়ে আনুমানিক ৪৫ হাজার টাকা মূল্যের ৫০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনে যুক্ত থাকা এক কারাবারিকে আটক করা হয়।
কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার সুমন আল মুকিত জানান, উদ্ধার হওয়া মদ ও আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: টেকনাফের বাহারছড়ায় ৫০ লিটার দেশীয় মদসহ আটক ১ সম্পর্কিত তথ্য কী?
উত্তর: টেকনাফে ৫০ লিটার দেশীয় মদসহ এক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার (৩১ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন