কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ৫ হাজার ইয়াবা ও ২০ বোতল বিদেশি মদ জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় দুটি কাঠের বোট জব্দ এবং মোহাম্মদ মোস্তফা (২৩) নামের এক যুবককে আটক করা হয়েছে।কোস্ট গার্ড জানায়, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে আইসের চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১টা থেকে ৩টা পর্যন্ত জালিয়া দ্বীপ ও জালিয়াপাড়া এলাকায় অভিযান চালানো হয়।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে কারবারিরা দুটি বোট ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে বোট দুটি থেকে ১৪ কেজি আইস ও ২০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।একই রাতে উখিয়ার পালংখালী এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ইয়াবাসহ মোহাম্মদ মোস্তফাকে আটক করা হয়।
তিনি পালংখালী এলাকার আবদুল হাকিমের ছেলে।টেকনাফ কোস্ট গার্ডের কমান্ডার আরাফাত হোসেন বলেন, মাদক চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।
এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: টেকনাফে ১৪ কেজি আইস ও ৫ হাজার ইয়াবা জব্দ সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ৫ হাজার ইয়াবা ও ২০ বোতল বিদেশি মদ জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় দুটি কাঠের বোট। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন