কক্সবাজার সীমান্তবর্তী ঘুমধুমে অভিযান চালিয়ে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ নুর মোহাম্মদ (২০) নামের এক এফডিএমএন (রোহিঙ্গা) সদস্যকে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে ঘুমধুম বিওপির বিশেষ টহলদল এই অভিযান পরিচালনা করে। আটক নুর মোহাম্মদ ক্যাম্প-০১ এর ব্লক-এফ/১৩ এর বাসিন্দা মো. অলি আহমদের ছেলে।
কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার রাত আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার-৩২ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালের ঘের নামক এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন রোহিঙ্গা যুবক নুর মোহাম্মদকে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
উখিয়া থানা পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার
৩৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: ঘুমধুম সীমান্তে ইয়াবাসহ রোহিঙ্গা আটক সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজার সীমান্তবর্তী ঘুমধুমে অভিযান চালিয়ে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ নুর মোহাম্মদ (২০) নামের এক এফডিএমএন (রোহিঙ্গা) সদস্যকে আটক করেছে । মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন