বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ ১৬ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর ছালামিপাড়া এলাকার রহিম স্টোরের সামনে থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানা-পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় কিশোরটির কাছ থেকে দুই কার্ড ইয়াবা উদ্ধার করা হয়।
তার সঙ্গে থাকা একটি মুঠোফোনও জব্দ করা হয়েছে।আটক কিশোর নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আশারতলী এলাকার বাসিন্দা। এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোজাম্মেল হক বলেন এ ঘটনায় আটক কিশোরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।
কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ কিশোর আটক সম্পর্কিত তথ্য কী?
উত্তর: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ ১৬ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে উপজেলার সদর ইউনি। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন