হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের উখিয়ার নিকটবর্তী ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার ব…

কক্সবাজারের উখিয়ার নিকটবর্তী ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ ঘুমধুম বিওপির একটি দল সীমান্ত এলাকা থেকে এই ইয়াবার চালানটি জব্দ করে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি টহল দল সীমান্ত পিলার-৩১ থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘নয়াপাড়া’ নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা কেটে পড়লে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুন

আদাবরে ককটেল বিস্ফোরণ, মগবাজারে চেকপোস্টে ককটেল মারার সময় আটক ৪

জব্দকৃত ইয়াবার বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, সীমান্ত পাহারার পাশাপাশি মাদক, অবৈধ অস্ত্র উদ্ধার এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের উখিয়ার নিকটবর্তী ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ার নিকটবর্তী ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ ঘুমধুম বিওপির একটি দল সীমান্ত এলাকা থেকে এই ইয়াবার চালানটি জব্দ করে। এক প্রেস বিজ্ঞপ্তিতে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি টহল দল সীমান্ত পিলার-৩১ থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘নয়াপাড়া’ নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা কেটে পড়লে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি। কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, সীমান্ত পাহারার পাশাপাশি মাদক, অবৈধ অস্ত্র উদ্ধার এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×