কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ বাবুল মিয়াকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
সোমবার (১৪ সেপ্টেম্বর) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বাবুল মিয়া হোয়াইক্যং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাঞ্জরপাড়া এলাকার মৃত মীর কাশিমের ছেলে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাব-১৫, উনচিপ্রাং বাজার এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বাবুল মিয়াকে গ্রেপ্তার করা হয়।।
কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি
তিনি আরও জানান, বিজ্ঞ আদালত কর্তৃক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাজা ঘোষণার পর থেকে গ্রেপ্তার এড়াতে বাবুল মিয়া দেশের বিভিন্ন স্থানে নিজের নাম ও পরিচয় গোপন করে আত্মগোপনে ছিলেন।
আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে গ্রেপ্তারকৃত আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: টেকনাফে র্যাবের অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ বাবুল মিয়াকে (২৫) গ্রেপ্তার করেছে র। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন