আইনশৃঙ্খলা রক্ষার কঠিন পেশাগত দায়িত্বের মানসিক চাপ দূর করা, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং ব্যাটালিয়ন সদস্যদের মনোবল চাঙ্গা রাখতে এক অনন্য ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
উখিয়ায় কর্মরত এই ব্যাটালিয়নের সদস্যদের জন্য নিয়মিত কক্সবাজার সমুদ্রসৈকতে আয়োজন করা হচ্ছে প্রীতি ফুটবল ম্যাচ।
৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম-এর ব্যক্তিগত উদ্যোগে প্রতি শুক্রবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনে অফিসার ও ফোর্সদের নিয়ে এই নিয়মিত ক্রীড়া আসর বসছে। এতে ব্যাটালিয়নের সদস্যরা দুটি দলে বিভক্ত হয়ে উন্মুক্ত সৈকতের বালুচরে প্রতিযোগিতামূলক ও প্রাণবন্ত খেলায় অংশ নিচ্ছেন।
কখনো কাকডাকা ভোরে সকালের মিষ্টি রোদে, আবার কখনো পড়ন্ত বিকেলে সমুদ্রের মুক্ত হাওয়ায় আয়োজিত এই খেলাধুলা সদস্যদের পেশাগত জীবনে দারুণ উদ্দীপনা জোগাচ্ছে।
ঋতুপর্ণাদের কোচ হিসেবে ফরাসি এরিক মেইরের আগমন: বাফুফেতে তীব্র অসন্তোষ ও নারী কমিটির আপত্তি
এ বিষয়ে ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, প্রতিনিয়ত কঠোর শৃঙ্খলার মধ্য দিয়ে দায়িত্ব পালন করতে গিয়ে ফোর্সের মধ্যে যে মানসিক ক্লান্তি আসে, খেলাধুলার মাধ্যমে তা সহজেই দূর হচ্ছে।
পাশাপাশি নিয়মিত ফুটবল খেলার কারণে রক্ত সঞ্চালন বৃদ্ধির পাশাপাশি শারীরিক সহনশীলতা ও ফিটনেস বজায় থাকছে, যা মাঠপর্যায়ের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সরাসরি ভূমিকা রাখছে।
এছাড়া নিজেদের মধ্যে এমন প্রীতি ম্যাচ ব্যাটালিয়নের সর্বস্তরের সদস্যদের পারস্পরিক মেলবন্ধন, ভ্রাতৃত্ববোধ ও দলীয় শৃঙ্খলা আরও সুদৃঢ় করছে।
ব্যাটালিয়নে খেলাধুলার এই ইতিবাচক সংস্কৃতি চালু করায় ৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়কের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উখিয়ায় কর্মরত অফিসার ও ফোর্স সদস্যরা।
তাদের মতে, নিয়মিত এমন প্রাণবন্ত ক্রীড়া আয়োজন একটি সুশৃঙ্খল, চাঙ্গা ও কর্মক্ষম ব্যাটালিয়ন গঠনে দৃষ্টান্তমূলক ভূমিকা রাখছে।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: কর্মক্লান্তি দূর ও ফিটনেস বাড়াতে কক্সবাজার সৈকতে ৮ এপিবিএনের প্রীতি ফুটবল ম্যাচ সম্পর্কিত তথ্য কী?
উত্তর: আইনশৃঙ্খলা রক্ষার কঠিন পেশাগত দায়িত্বের মানসিক চাপ দূর করা, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং ব্যাটালিয়ন সদস্যদের মনোবল চাঙ্গা রাখতে এক অনন্য ও প্র। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন