হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পুরস্কার জয়ের পর মাঠে নেমেও হার এড়াতে পারলেন না মেসি, মায়ামির ২-০ গোলে হার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
📌 সংক্ষেপ: লিওনেল মেসিবুয়েনস আইরেস,২৫ অক্টোবর- স্পেন থেকে যুক্তরাষ্ট্রে ফিরেই মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। তবে রাজকীয় সম্মাননা পাওয়ার আনন্দ ধরে রাখা গেল না মাঠের লড়াইয়ে। নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ২-০ গো…


লিওনেল মেসি

বুয়েনস আইরেস,২৫ অক্টোবর- স্পেন থেকে যুক্তরাষ্ট্রে ফিরেই মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। তবে রাজকীয় সম্মাননা পাওয়ার আনন্দ ধরে রাখা গেল না মাঠের লড়াইয়ে। নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ২-০ গোলে হেরে গেছে ইন্টার মায়ামি। বিরতির পর বদলি হিসেবে মাঠে নেমেও দলকে পরাজয়ের হাত থেকে বাঁচাতে পারেননি আর্জেন্টাইন মহাতারকা।

স্পেনের ওভিয়েদো থেকে যুক্তরাষ্ট্রে ফিরেছেন লিওনেল মেসি। তাঁর সঙ্গে ছিল বিশ্ব ফুটবলে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে পাওয়া মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার’। কিন্তু সেই অর্জনের আনন্দ কাটতে না কাটতেই মাঠে নেমে হতাশ হতে হয়েছে আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকাকে। নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ইন্টার মায়ামির হারে ম্লান হয়ে গেছে তাঁর ব্যক্তিগত অর্জনের আনন্দ।

স্পেনের রাজপরিবারের দেওয়া এই সম্মাননা গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যেই মায়ামির হয়ে মাঠে নামেন মেসি। তবে ভ্রমণ ও ব্যস্ত সূচির বিষয়টি বিবেচনায় রেখে তাঁকে শুরু থেকেই খেলাননি দলের কোচ। বিরতির পর মাঠে নামলেও ম্যাচের পরিস্থিতি বদলাতে পারেননি মায়ামি অধিনায়ক।

আরও পড়ুন

আইপিএলে খেলবেন কি না, ডিসেম্বরের আগেই সিদ্ধান্ত জানাবেন ধোনি

ম্যাচের শুরু থেকেই অবশ্য পিছিয়ে পড়ে মায়ামি। প্রথমার্ধের সপ্তম মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় নিউইয়র্ক রেড বুলস। সেই ধাক্কা সামলে সমতায় ফেরার চেষ্টা করলেও প্রতিপক্ষের শক্ত রক্ষণ ভাঙতে পারেনি মায়ামি।

দ্বিতীয়ার্ধে মেসিকে মাঠে নামিয়ে আক্রমণে গতি বাড়ানোর চেষ্টা করে মায়ামি। ম্যাচের ৫৬তম মিনিটে রিকুয়েলমে ফিলিপির বদলি হিসেবে মাঠে নামেন আর্জেন্টাইন অধিনায়ক। তাঁর উপস্থিতিতে গোল শোধের আশায় আক্রমণ চালায় দলটি। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা। উল্টো যোগ করা সময়ে এমিল ফোর্সবার্গের গোলে ব্যবধান দ্বিগুণ করে নিউইয়র্ক রেড বুলস। শেষ পর্যন্ত ২-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় মায়ামিকে।

এই হারে মায়ামির সাম্প্রতিক দাপুটে পারফরম্যান্সেও ছেদ পড়েছে। চলতি মাসে টানা তিন ম্যাচ জিতে প্রতিপক্ষের জালে নয়টি গোল করেছিল দলটি। কিন্তু রেড বুলসের বিপক্ষে সেই আক্রমণাত্মক ছন্দের ছিটেফোঁটাও দেখা যায়নি। পুরো ম্যাচে গোল করতে না পারার হতাশা নিয়েই ফিরতে হয়েছে মেসিদের।

অথচ নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে সাম্প্রতিক পরিসংখ্যানে এগিয়ে ছিল মায়ামি। আগের চারবারের মুখোমুখি লড়াইয়ে তিনটি জয় ও একটি ড্র পেয়েছিল তারা। ওই চার ম্যাচে প্রতিপক্ষের জালে ১৭টি গোলও করেছিল দলটি। তবে এবার সেই আধিপত্য ধরে রাখতে ব্যর্থ হয়েছে মায়ামি।

দল হারলেও ব্যক্তিগত গোল ও গোলে সহায়তার পরিসংখ্যানে এগিয়ে রয়েছেন মেসি। চলতি মৌসুমে তাঁর গোলসংখ্যা ২৫, যা তাঁকে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রেখেছে। পাশাপাশি সতীর্থদের দিয়ে ১৫টি গোল করিয়ে যৌথভাবে সর্বোচ্চ গোলে সহায়তাকারীর অবস্থানেও রয়েছেন তিনি।

এস এম/ ২৫ অক্টোবর ২০২৬


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: পুরস্কার জয়ের পর মাঠে নেমেও হার এড়াতে পারলেন না মেসি, মায়ামির ২-০ গোলে হার সম্পর্কিত তথ্য কী?

উত্তর: লিওনেল মেসিবুয়েনস আইরেস,২৫ অক্টোবর- স্পেন থেকে যুক্তরাষ্ট্রে ফিরেই মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। তবে রাজকীয় সম্মাননা পাওয়ার আনন্দ ধরে । মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

পুরস্কার জয়ের পর মাঠে নেমেও হার এড়াতে পারলেন না মেসি, মায়ামির ২-০ গোলে হার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পুরস্কার জয়ের পর মাঠে নেমেও হার এড়াতে পারলেন না মেসি, মায়ামির ২-০ গোলে হার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] লিওনেল মেসিবুয়েনস আইরেস,২৫ অক্টোবর- স্পেন থেকে যুক্তরাষ্ট্রে ফিরেই মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। তবে রাজকীয় সম্মাননা পাওয়ার আনন্দ ধরে রাখা গেল না মাঠের লড়াইয়ে। নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ২-০ গোলে হেরে গেছে ইন্টার মায়ামি। বিরতির পর বদলি হিসেবে মাঠে নেমেও দলকে পরাজয়ের হাত থেকে বাঁচাতে পারেননি আর্জেন্টাইন মহাতারকা।স্পেনের ওভিয়েদো থেকে যুক্তরাষ্ট্রে ফিরেছেন লিওনেল মেসি। তাঁর সঙ্গে ছিল বিশ্ব ফুটবলে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে পাওয়া মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার’। কিন্তু সেই অর্জনের আনন্দ কাটতে না কাটতেই মাঠে নেমে হতাশ হতে হয়েছে আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকাকে। নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ইন্টার মায়ামির হারে ম্লান হয়ে গেছে তাঁর ব্যক্তিগত অর্জনের আনন্দ।স্পেনের রাজপরিবারের দেওয়া এই সম্মাননা গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যেই মায়ামির হয়ে মাঠে নামেন মেসি। তবে ভ্রমণ ও ব্যস্ত সূচির বিষয়টি বিবেচনায় রেখে তাঁকে শুরু থেকেই খেলাননি দলের কোচ। বিরতির পর মাঠে নামলেও ম্যাচের পরিস্থিতি বদলাতে পারেননি মায়ামি অধিনায়ক।ম্যাচের শুরু থেকেই অবশ্য পিছিয়ে পড়ে মায়ামি। প্রথমার্ধের সপ্তম মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় নিউইয়র্ক রেড বুলস। সেই ধাক্কা সামলে সমতায় ফেরার চেষ্টা করলেও প্রতিপক্ষের শক্ত রক্ষণ ভাঙতে পারেনি মায়ামি।দ্বিতীয়ার্ধে মেসিকে মাঠে নামিয়ে আক্রমণে গতি বাড়ানোর চেষ্টা করে মায়ামি। ম্যাচের ৫৬তম মিনিটে রিকুয়েলমে ফিলিপির বদলি হিসেবে মাঠে নামেন আর্জেন্টাইন অধিনায়ক। তাঁর উপস্থিতিতে গোল শোধের আশায় আক্রমণ চালায় দলটি। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা। উল্টো যোগ করা সময়ে এমিল ফোর্সবার্গের গোলে ব্যবধান দ্বিগুণ করে নিউইয়র্ক রেড বুলস। শেষ পর্যন্ত ২-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় মায়ামিকে।এই হারে মায়ামির সাম্প্রতিক দাপুটে পারফরম্যান্সেও ছেদ পড়েছে। চলতি মাসে টানা তিন ম্যাচ জিতে প্রতিপক্ষের জালে নয়টি গোল করেছিল দলটি। কিন্তু রেড বুলসের বিপক্ষে সেই আক্রমণাত্মক ছন্দের ছিটেফোঁটাও দেখা যায়নি। পুরো ম্যাচে গোল করতে না পারার হতাশা নিয়েই ফিরতে হয়েছে মেসিদের।অথচ নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে সাম্প্রতিক পরিসংখ্যানে এগিয়ে ছিল মায়ামি। আগের চারবারের মুখোমুখি লড়াইয়ে তিনটি জয় ও একটি ড্র পেয়েছিল তারা। ওই চার ম্যাচে প্রতিপক্ষের জালে ১৭টি গোলও করেছিল দলটি। তবে এবার সেই আধিপত্য ধরে রাখতে ব্যর্থ হয়েছে মায়ামি।দল হারলেও ব্যক্তিগত গোল ও গোলে সহায়তার পরিসংখ্যানে এগিয়ে রয়েছেন মেসি। চলতি মৌসুমে তাঁর গোলসংখ্যা ২৫, যা তাঁকে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রেখেছে। পাশাপাশি সতীর্থদের দিয়ে ১৫টি গোল করিয়ে যৌথভাবে সর্বোচ্চ গোলে সহায়তাকারীর অবস্থানেও রয়েছেন তিনি।এস এম/ ২৫ অক্টোবর ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×