হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ৮ জন গ্রেফতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: ছাত্রলীগনোয়াখালী,২৬ অক্টোবর-নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মিছিলে ব্যবহার করা ব্যানার ও লাঠি জব্দ করা হয়।সোমবার (২৬ অক্টোবর)…


ছাত্রলীগ

নোয়াখালী,২৬ অক্টোবর-নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মিছিলে ব্যবহার করা ব্যানার ও লাঠি জব্দ করা হয়।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান। এর আগে গত শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার একলাশপুর বাজার এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. রাসেল (২৫), রাকিব (১৯), আব্দুল আলিম (১৯), মো. কামরুল ইসলাম (১৯), মো. জিহান (১৮), নিশান (১৮), মো. সিয়াম (১৮) ও জিসান (১৮)।

আরও পড়ুন

পিএসসির নতুন সদস্য হিসেবে নিয়োগ পেলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা একলাশপুর ইউনিয়নের টার্ফের পাশের সড়ক থেকে হঠাৎ মিছিল বের করেন। পরে তাঁরা মহাসড়কে উঠে বিভিন্ন স্লোগান দেন। এ সময় অভিযান চালিয়ে মিছিল থেকে আটজনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

বেগমগঞ্জ থানার ওসি মো. শামসুজ্জামান বলেন, মিছিলে ব্যবহৃত ব্যানার ও লাঠি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এস এম/ ২৬ অক্টোবর ২০২৬


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ৮ জন গ্রেফতার সম্পর্কিত তথ্য কী?

উত্তর: ছাত্রলীগনোয়াখালী,২৬ অক্টোবর-নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মিছিল। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ৮ জন গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ৮ জন গ্রেফতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
Print Image
[ad_1] ছাত্রলীগনোয়াখালী,২৬ অক্টোবর-নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মিছিলে ব্যবহার করা ব্যানার ও লাঠি জব্দ করা হয়।সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান। এর আগে গত শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার একলাশপুর বাজার এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়।গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. রাসেল (২৫), রাকিব (১৯), আব্দুল আলিম (১৯), মো. কামরুল ইসলাম (১৯), মো. জিহান (১৮), নিশান (১৮), মো. সিয়াম (১৮) ও জিসান (১৮)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা একলাশপুর ইউনিয়নের টার্ফের পাশের সড়ক থেকে হঠাৎ মিছিল বের করেন। পরে তাঁরা মহাসড়কে উঠে বিভিন্ন স্লোগান দেন। এ সময় অভিযান চালিয়ে মিছিল থেকে আটজনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।বেগমগঞ্জ থানার ওসি মো. শামসুজ্জামান বলেন, মিছিলে ব্যবহৃত ব্যানার ও লাঠি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।এস এম/ ২৬ অক্টোবর ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×