কক্সবাজারের উখিয়া থানার পুলিশের গত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার সাতজনের মধ্যে নিয়মিত মামলায় দুজন, জিআর পরোয়ানামূলে একজন, রিমান্ড শেষে আদালতে পাঠানো একজন এবং মোবাইল কোর্টের সাজা পরোয়ানায় তিনজন রয়েছেন।
নিয়মিত মামলায় গ্রেপ্তার দুজন হলেন আনিস উল্লাহ (২২) ও জসিম উদ্দিন (২৮)। জিআর পরোয়ানায় গ্রেপ্তার হয়েছেন জাহিদ হোসেন (২৯)। রিমান্ড শেষে আদালতে পাঠানো হয়েছে সাইফুদ্দীন (২১) নামের এক আসামিকে।
এ ছাড়া মোবাইল কোর্টের সাজা পরোয়ানায় গ্রেপ্তার তিনজন হলেন মোহাম্মদ রফিক (৩৬), মোহাম্মদ হাকিস (২০) ও নূর বাহার (৩৩)। তাঁদের মধ্যে রফিকের ১৫ দিন, হাকিসের ২৫ দিন এবং নূর বাহারের এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের সাজা রয়েছে।
ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় মোট সাতজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: উখিয়ায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭ সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের উখিয়া থানার পুলিশের গত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) গ্রেপ্তার ব্যক্তিদের। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন