কক্সবাজারের উখিয়ায় গত ২৪ ঘণ্টায় নিয়মিত মামলা, গ্রেপ্তারি পরোয়ানা ও সাজা পরোয়ানাসহ বিভিন্ন মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৮ অক্টোবর গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
উখিয়া থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিয়মিত মামলায় গ্রেপ্তার দুজন হলেন মো. আজিজ ওরফে আজিজ খান (২১) ও ইমন বড়ুয়া (২৬)। তাঁদের মধ্যে আজিজ খান উনচিপ্রাংয়ের ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। ইমন বড়ুয়ার বাড়ি রামু উপজেলার ফতেখারকুল ইউনিয়নে।
জিআর পরোয়ানামূলে গ্রেপ্তার হয়েছেন উখিয়ার ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. আইয়ুব। জিআর সাজা পরোয়ানামূলে গ্রেপ্তার মো. আবুল কালামকে (৪০) দশ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল।
এ ছাড়া মোবাইল কোর্টের সাজা পরোয়ানায় গ্রেপ্তার হয়েছেন ১৭ নম্বর ক্যাম্পের সৈয়দ করিম (৩৫) ও ৭ নম্বর ক্যাম্পের নূর মোহাম্মদ (৬৫)। তাঁদের মধ্যে সৈয়দ করিমের তিন মাস এবং নূর মোহাম্মদের ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের সাজা রয়েছে।
ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার
পুলিশ জানায়, গ্রেপ্তার ছয়জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
- উখিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
- উখিয়ার সীমান্তে বিজিবির অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা এক রোহিঙ্গা গ্রেপ্তার
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: উখিয়ায় ২৪ ঘণ্টায় ছয় আসামি গ্রেপ্তার সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের উখিয়ায় গত ২৪ ঘণ্টায় নিয়মিত মামলা, গ্রেপ্তারি পরোয়ানা ও সাজা পরোয়ানাসহ বিভিন্ন মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৮ অক্টোবর গ। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন