হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে বেড়িবাঁধে বিজিবি’র অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের টেকনাফে মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবার চালান নিয়ে আসার সময় ১০ হাজার পিস ইয়াবাসহ মো. শরীফ (৪৩) নামের এক পাচারকারীকে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। তবে এ সময় তার সাথে থাকা আরও এক সহ…

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবার চালান নিয়ে আসার সময় ১০ হাজার পিস ইয়াবাসহ মো. শরীফ (৪৩) নামের এক পাচারকারীকে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। তবে এ সময় তার সাথে থাকা আরও এক সহযোগীকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, জি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের অধীনস্থ হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত সংলগ্ন হ্নীলার কাকড়া পোস্ট বেড়িবাঁধ এলাকায় অবস্থান নেয়।

এ সময় মিয়ানমার দিক থেকে পোটলা হাতে দুই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি টহল দলের সন্দেহ হয়। পরে তাদের চ্যালেঞ্জ করলে পালানোর চেষ্টা করার সময় মো. শরীফকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা অপর পাচারকারী পালিয়ে যায়।
আটক মো. শরীফ টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চৌধুরীপাড়া গ্রামের আব্দুস সালাম ও নুরজাহান বেগম দম্পতির ছেলে।

আরও পড়ুন

১ নভেম্বর সেন্টমার্টিন যাওয়া হচ্ছে না পর্যটকদের

বিজিবি আরও জানায়, আটক ব্যক্তির হাতে থাকা পোটলা তল্লাশি করে খাকী রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১ কার্টন অর্থাৎ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরীফ স্বীকার করেছে যে, সে এই ইয়াবার চালান মিয়ানমার সীমান্ত থেকে সংগ্রহ করে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিল।

উখিয়া ৬৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, সীমান্ত সুরক্ষা এবং মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক কারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।

আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: টেকনাফে বেড়িবাঁধে বিজিবি’র অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ পাচারকারী আটক সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের টেকনাফে মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবার চালান নিয়ে আসার সময় ১০ হাজার পিস ইয়াবাসহ মো. শরীফ (৪৩) নামের এক পাচারকারীকে আটক করেছে উখিয। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে বেড়িবাঁধে বিজিবি’র অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ পাচারকারী আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে বেড়িবাঁধে বিজিবি’র অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ পাচারকারী আটক

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবার চালান নিয়ে আসার সময় ১০ হাজার পিস ইয়াবাসহ মো. শরীফ (৪৩) নামের এক পাচারকারীকে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। তবে এ সময় তার সাথে থাকা আরও এক সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, জি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের অধীনস্থ হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত সংলগ্ন হ্নীলার কাকড়া পোস্ট বেড়িবাঁধ এলাকায় অবস্থান নেয়। এ সময় মিয়ানমার দিক থেকে পোটলা হাতে দুই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি টহল দলের সন্দেহ হয়। পরে তাদের চ্যালেঞ্জ করলে পালানোর চেষ্টা করার সময় মো. শরীফকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা অপর পাচারকারী পালিয়ে যায়। আটক মো. শরীফ টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চৌধুরীপাড়া গ্রামের আব্দুস সালাম ও নুরজাহান বেগম দম্পতির ছেলে। বিজিবি আরও জানায়, আটক ব্যক্তির হাতে থাকা পোটলা তল্লাশি করে খাকী রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১ কার্টন অর্থাৎ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরীফ স্বীকার করেছে যে, সে এই ইয়াবার চালান মিয়ানমার সীমান্ত থেকে সংগ্রহ করে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিল। উখিয়া ৬৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, সীমান্ত সুরক্ষা এবং মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক কারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে। আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×