হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরসার হামলায় আরএসও সদস্য নিহত, আহত ১

শহিদুল ইসলাম ::

শহিদুল ইসলাম ::

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে নিজ ঘর থেকে তুলে নিয়ে মারধর করে মো. আয়াস (২২) নামের এক রোহিঙ্গাকে হত্যার অভিযোগ উঠেছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যদের বিরুদ্ধে। নিহত আয়া…

কক্সবাজারের উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে নিজ ঘর থেকে তুলে নিয়ে মারধর করে মো. আয়াস (২২) নামের এক রোহিঙ্গাকে হত্যার অভিযোগ উঠেছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যদের বিরুদ্ধে। নিহত আয়াস রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সদস্য ছিলেন।

এ ঘটনায় ছৈয়দ মোহাম্মদ (২৪) নামের আরেক আরএসও সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আয়াস ১৫ নম্বর ক্যাম্পের বাসিন্দা করিম উল্লাহর ছেলে। আহত ছৈয়দ মোহাম্মদ একই ক্যাম্পের ফকির আহমেদের ছেলে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, পরিবারের সদস্য ও সাধারণ রোহিঙ্গাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে আয়াস ও ছৈয়দ মোহাম্মদকে আটক করে নিজেদের হেফাজতে নিয়ে মারধর করেন আরসার সদস্যরা। এতে ঘটনাস্থলেই আয়াসের মৃত্যু হয়।

আরও পড়ুন

উখিয়ায় উচ্চ মাধ্যমিকের তিন পরীক্ষায় পাসের হার ৪৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৫ জন

আহত ছৈয়দ মোহাম্মদকে ক্যাম্পসংলগ্ন এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিয়াজ উদ্দিন আহমেদ আরও বলেন, প্রাথমিকভাবে আরসার সদস্য মো. সলিম, নজিম উল্লাহ, ফয়সাল, আকরাম ও হানিফসহ কয়েকজন এ ঘটনায় জড়িত বলে তথ্য পাওয়া গেছে।

নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

🔗 আরও পড়ুন:

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরসার হামলায় আরএসও সদস্য নিহত, আহত ১ সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে নিজ ঘর থেকে তুলে নিয়ে মারধর করে মো. আয়াস (২২) নামের এক রোহিঙ্গাকে হত্যার অভিযোগ উঠেছে আরাকান । মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

উখিয়া
Card Image

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরসার হামলায় আরএসও সদস্য নিহত, আহত ১

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরসার হামলায় আরএসও সদস্য নিহত, আহত ১

প্রতিবেদক: শহিদুল ইসলাম :: | প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে নিজ ঘর থেকে তুলে নিয়ে মারধর করে মো. আয়াস (২২) নামের এক রোহিঙ্গাকে হত্যার অভিযোগ উঠেছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যদের বিরুদ্ধে। নিহত আয়াস রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সদস্য ছিলেন। এ ঘটনায় ছৈয়দ মোহাম্মদ (২৪) নামের আরেক আরএসও সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আয়াস ১৫ নম্বর ক্যাম্পের বাসিন্দা করিম উল্লাহর ছেলে। আহত ছৈয়দ মোহাম্মদ একই ক্যাম্পের ফকির আহমেদের ছেলে। ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, পরিবারের সদস্য ও সাধারণ রোহিঙ্গাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে আয়াস ও ছৈয়দ মোহাম্মদকে আটক করে নিজেদের হেফাজতে নিয়ে মারধর করেন আরসার সদস্যরা। এতে ঘটনাস্থলেই আয়াসের মৃত্যু হয়। আহত ছৈয়দ মোহাম্মদকে ক্যাম্পসংলগ্ন এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিয়াজ উদ্দিন আহমেদ আরও বলেন, প্রাথমিকভাবে আরসার সদস্য মো. সলিম, নজিম উল্লাহ, ফয়সাল, আকরাম ও হানিফসহ কয়েকজন এ ঘটনায় জড়িত বলে তথ্য পাওয়া গেছে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×