কক্সবাজারের টেকনাফে বহুল আলোচিত ও চাঞ্চল্যকর আপন ভাই কর্তৃক বোন হত্যা মামলার এজাহারনামীয় ১ নম্বর এবং দীর্ঘদিনের পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি মো. ইদ্রিসকে (৪০) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)। শনিবার (৩১ অক্টোবর) এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানিরছড়া এলাকার বারেক হাসান মাসুম মার্কেটের সামনে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত মো. ইদ্রিস টেকনাফ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাবিরছড়া এলাকার হোসেন আহাম্মদের ছেলে।
এসআরবি জানায়, টেকনাফ মডেল থানায় দায়েরকৃত চাঞ্চল্যকর ওই বোন হত্যা মামলার প্রধান ও ১ নম্বর আসামি ছিলেন ইদ্রিস। ঘটনার পর থেকেই তিনি আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে পলাতক জীবনযাপন করছিলেন এবং তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫ এর আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেফতারকৃত ওয়ারেন্টভুক্ত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পেকুয়ার টইটং যুবদলের উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-১৫ এর এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: টেকনাফে আপন বোন হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের টেকনাফে বহুল আলোচিত ও চাঞ্চল্যকর আপন ভাই কর্তৃক বোন হত্যা মামলার এজাহারনামীয় ১ নম্বর এবং দীর্ঘদিনের পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি মো। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন