কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি একটি সচল একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই অজ্ঞাতনামা ব্যক্তি পালিয়ে যায়। তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শনিবার (৩১ অক্টোবর) রাত ১টা ৫ মিনিটে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মধ্যম হলুদিয়া বাগগুলা মার্কেটসংলগ্ন বীর কমলা দিঘির উত্তর পাশের পাড় থেকে বন্দুকটি উদ্ধার ও জব্দ করা হয়।
উখিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, থানার একটি সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেনের নেতৃত্বে এসআই উত্তম কুমার সূত্রধরসহ পুলিশের একটি দল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, বীর কমলা দিঘির উত্তর পাশের পাড়ে দুই ব্যক্তি অবৈধ অস্ত্রসহ সন্দেহজনকভাবে অবস্থান করছে।
পরে রাত ১২টা ৫৫ মিনিটে পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই দুই ব্যক্তি তাদের কাছে থাকা আগ্নেয়াস্ত্রটি ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় দুই সাক্ষী হামিদুল হক (২৬) ও দিদারুল আলম রাব্বির (২৬) উপস্থিতিতে অস্ত্রটি উদ্ধার করা হয়। কাঠের বাটসহ বন্দুকটির দৈর্ঘ্য ৩৮ ইঞ্চি।
উখিয়ায় দুই দিনে গ্রেপ্তার ১৮ জন, ওয়ারেন্টে ১৫
এ ঘটনায় এসআই উত্তম কুমার সূত্রধর বাদী হয়ে উখিয়া থানায় মামলা করেছেন। শনিবার রাত ৩টায় অস্ত্র আইনের ১৯(এ) ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়। মামলার নম্বর ৮২; জিআর নম্বর ৭০৭।
পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া দুই ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।
- নিরাপদ পশুপালন ও আধুনিক প্রযুক্তি বিস্তারে উখিয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
- সেন্টমার্টিনে মানুষের নিরাপত্তা ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সংকট নিরসনের দাবি-শাহজাহান চৌধুরীর
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: উখিয়ায় পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি বন্দুক উদ্ধার সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি একটি সচল একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দু। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন