কক্সবাজারের উখিয়ায় পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) উখিয়া থানা-পুলিশ তাঁদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—এনায়েত উল্লাহ (২৭), মাহামুদুল হক (৩৪), দিলদার হোসেন ওরফে লাম্বাইয়া (৪৬), রাশেদ মিয়া (২৭), মোহাম্মদ ইসলাম মিয়া (৩৬), নুর জমিলা (২৭) ও মোহাম্মদ নাসির (৪৫)। গ্রেপ্তার সাতজনই নিয়মিত মামলার আসামি।
উখিয়া থানা-পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজন ১৮ ও ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এবং দুজন কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ও ৪ নম্বর এক্সটেনশন ক্যাম্পের বাসিন্দা। বাকি তিনজন উখিয়া ও রামুর স্থানীয় বাসিন্দা।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: উখিয়ায় এক দিনে সাত আসামি গ্রেপ্তার সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের উখিয়ায় পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) উখিয়া থানা-পুলিশ তাঁদের গ্রেপ্তার করে । মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন