কক্সবাজারের উখিয়ায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় ১১ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া গভীর রাতে রাস্তায় ঘোরাফেরা করার সময় পাঁচ কিশোরকে আটক করা হয়। পরে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) উখিয়া থানা-পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিয়মিত মামলায় পাঁচজন, জিআর গ্রেপ্তারি পরোয়ানামূলে একজন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, রিমান্ড শেষে একজন আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মধ্যরাতে রাস্তায় এলোমেলোভাবে ঘোরাফেরা করছিল পাঁচ কিশোর। পরে তাদের আটক করে পরিচয় ও বিভিন্ন তথ্য যাচাই করা হয়। তাদের বিরুদ্ধে কোনো বিরূপ তথ্য না পাওয়ায় সতর্ক করে মুচলেকা নেওয়ার পর পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুর রহমান বলেন গ্রেপ্তারকৃত ১১ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।বাকী ৫ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
চকরিয়ায় বৃত্তি পরীক্ষার নামে রমরমা বাণিজ্য, প্রতারনার শিকার শিক্ষার্থীরা, ১৪৫ বিদ্যালয়ে জরুরি নোটিশ
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: উখিয়ায় ২৪ ঘণ্টায় ১১ আসামি গ্রেপ্তার, আটক ৫ কিশোর সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের উখিয়ায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় ১১ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া গভীর রাতে রাস্তায় ঘোরাফেরা করার সময় পাঁচ কিশোরকে। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন