কক্সবাজারের চকরিয়া আবাসিক মহিলা ডিগ্রি কলেজে লেখাপড়ার মানোন্নয়নে সার্বিক কার্যক্নম মনিটরিংয়ের জন্য পরিদর্শনে এসেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোহাম্মদ ছরওয়ার আলম। পরে তিনি কলেজের শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা এগারোটার দিকে কলেজ পরিদর্শক ছরওয়ার আলম চকরিয়া মহিলা কলেজ ক্যাম্পাসে পৌঁছলে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জুবাইদুল হক ও শিক্ষক, কর্মকর্তারা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
দুপুর বারোটার দিকে কলেজ পরিদর্শক ছরওয়ার আলম কলেজের বিভিন্ন বিভাগ ঘুরে ঘুরে লেখাপড়ার মানোন্নয়নে শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং তাদের কাছে বিভিন্ন সমস্যার কথা জানতে চান। এসময় তিনি সমস্যা চিহ্নিত করে পরবর্তীতে কলেজ প্রশাসনকর শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে দিকনির্দেশনা প্রদান করেন এবং তাদের সমস্যাসমূহ সমাধানের জন্য কলেজ প্রশাসনকে তাগাদা দেন।
পরে শিক্ষক পরিষদের সভাকক্ষে অধ্যক্ষ প্রফেসর জুবাইদুল হক এর সভাপতিত্বে কলেজের শিক্ষকমন্ডলীর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোহাম্মদ ছরওয়ার আলম।
চকরিয়ায় হোটেল-রেস্টুরেন্টে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং, আইন মেনে খাদ্য সামগ্রী উৎপাদন বিপননের নির্দেশ
এসময় তিনি শিক্ষক, কর্মকর্তা- কর্মচারীদের সমস্যা সম্পর্কে শুনতে চান, পাশাপাশি শিক্ষকদের শিক্ষার্থীদের সমস্যাসমূহ তুলে ধরেন এবং তা নিয়ে ফলপ্রসু আলোচনা করেন। সভায় কলেজ পরিদর্শক ছরওয়ার আলম বলেন, ‘যে কোনো পর্যায়ের সেবা প্রার্থীর জন্য চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ শাখার দরজা সবসময় উন্মুক্ত আছে। বোর্ডে না এসে কিংবা মাত্র একবার এসেই যেন সেবা প্রার্থীরা তাদের কাজ সম্পন্ন করতে পারেন, আমরা এখন সেই লক্ষ্যে কাজ করছি। দীর্ঘসূত্রতা ও আমলাতান্ত্রিক জটিলতা দূর করে দ্রুততম সময়ে সেবা নিশ্চিত করা হচ্ছে।
তিনি বলেন, শিক্ষাবোর্ডের কলেজ শাখায় (‘আমার শাখায়) কোনো ধরনের অনিয়ম বা হয়রানি নেই। কোন অবস্থাতে সেবা গ্রহীতাদের হয়রানি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সেভাবে কলেজ শাখা কাজ করছেন। কলেজ কিংবা নিজের যেকোনো কাজের প্রয়োজনে শিক্ষক ও শিক্ষার্থীরা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন।’
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চকরিয়া মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক ও সনাক চকরিয়া উপজেলা কমিটির সাবেক সভাপতি বুলবুল জান্নাত। তিনি তাঁর বক্তব্যে কলেজ পরিদর্শকের দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘প্রফেসর ড. মোহাম্মদ ছরওয়ার আলম কলেজ পরিদর্শক পদে যোগদানের পর তাঁর সততা, কর্মনিষ্ঠা ও আধুনিক চিন্তাধারার মাধ্যমে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ শাখার সামগ্রিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এনেছেন। তাঁর এই সংস্কারমুখী উদ্যোগ বোর্ডের সেবা প্রদান প্রক্রিয়াকে সাধারণের জন্য অনেক সহজ ও গতিশীল করেছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর সেন্সর অফিসার জাহাঙ্গির আলম, কলেজের সিনিয়র প্রভাষক (ব্যবস্থাপনা) আবু সৈয়দ, প্রভাষক (উচ্চতর গণিত) জমির উদ্দিন, প্রভাষক (উচ্চতর গণিত) শিরিন নেওয়াজ শেলী, প্রভাষক ( পদার্থ বিজ্ঞান) মীরা রায়, প্রভাষক ( ইংরেজি) তৌহিদুল আলম, প্রভাষক মোসলেহ উদ্দিন সিরাজী, প্রভাষক মোহাম্মদ মহসিন, প্রভাষক শামিমা সুলতানা, প্রভাষক নুসরাত হাসিনা, প্রভাষক শওকত আলী ও প্রভাষক মোহাম্মদ সায়েম রেজা মুনির প্রমুখ।
মতবিনিময় সভা শেষে কলেজ পরিদর্শক ড. ছরওয়ার আলম কলেজের সামগ্রিক একাডেমিক ও প্রশাসনিক কর্মকান্ড খতিয়ে দেখেন। এসময় তিনি কলেজের কেন্দ্রীয় গ্রন্থাগার, বিভিন্ন ভবনের শ্রেণিকক্ষ, ওয়াশরুম সরেজমিনে পরিদর্শন করেন।
- চকরিয়ায় মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
- চকরিয়ায় মারধরের একদিন পর গৃহবধূর মৃত্যু, জিজ্ঞাসাবাদে স্বামীকে হেফাজতে নিয়েছে পুলিশ
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: চকরিয়া মহিলা কলেজ পরিদর্শনে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক, মানসম্মত লেখাপড়া নিশ্চিতের তাগিদ সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের চকরিয়া আবাসিক মহিলা ডিগ্রি কলেজে লেখাপড়ার মানোন্নয়নে সার্বিক কার্যক্নম মনিটরিংয়ের জন্য পরিদর্শনে এসেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমি। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন